ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

টিটিপির ঘাঁটি লক্ষ্য করে আফগানিস্তানে পাকিস্তানের অতর্কিত হামলা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

টিটিপির ঘাঁটি লক্ষ্য করে আফগানিস্তানে পাকিস্তানের অতর্কিত হামলা

পাকিস্তানি সেনাদের ওপর ধারাবাহিক হামলার জবাবে আফগানিস্তানের ভেতরে ও সীমান্তবর্তী এলাকায় অতর্কিত সামরিক অভিযান চালিয়েছে পাকিস্তান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ঘাঁটি ও গোপন আস্তানা লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে দ্য গার্ডিয়ান জানিয়েছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তাহার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টিটিপি ও তার সহযোগী আইএসের সাতটি ক্যাম্প ও গোপন আস্তানায় এই অভিযান পরিচালিত হয়েছে। তিনি বলেন, পাকিস্তান সবসময় এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সচেষ্ট, তবে নিজ দেশের নাগরিকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার।

এই হামলার প্রেক্ষাপটে জানা যায়, সম্প্রতি পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজৌর জেলায় গাড়িবোমা হামলায় অন্তত ১১ জন পাকিস্তানি সেনা নিহত হন। এই হামলার জন্য আফগানিস্তানে অবস্থানরত টিটিপিকে দায়ী করে ইসলামাবাদ। এর আগেও গত বছরের অক্টোবরে আফগানিস্তানের গভীরে সন্ত্রাসী আস্তানায় হামলা চালিয়েছিল পাক বাহিনী।

তবে এবারের হামলায় ঠিক কোন এলাকা লক্ষ্যবস্তু হয়েছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পাকিস্তান সরকার। অন্যদিকে আফগানিস্তানও এখন পর্যন্ত এই হামলা নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। এই হামলার পরিপ্রেক্ষিতে আফগানিস্তান কী পদক্ষেপ নেয়, সেটিই এখন আন্তর্জাতিক মহলে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

টিটিপির ঘাঁটি লক্ষ্য করে আফগানিস্তানে পাকিস্তানের অতর্কিত হামলা

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পাকিস্তানি সেনাদের ওপর ধারাবাহিক হামলার জবাবে আফগানিস্তানের ভেতরে ও সীমান্তবর্তী এলাকায় অতর্কিত সামরিক অভিযান চালিয়েছে পাকিস্তান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ঘাঁটি ও গোপন আস্তানা লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে দ্য গার্ডিয়ান জানিয়েছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তাহার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টিটিপি ও তার সহযোগী আইএসের সাতটি ক্যাম্প ও গোপন আস্তানায় এই অভিযান পরিচালিত হয়েছে। তিনি বলেন, পাকিস্তান সবসময় এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সচেষ্ট, তবে নিজ দেশের নাগরিকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার।

এই হামলার প্রেক্ষাপটে জানা যায়, সম্প্রতি পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজৌর জেলায় গাড়িবোমা হামলায় অন্তত ১১ জন পাকিস্তানি সেনা নিহত হন। এই হামলার জন্য আফগানিস্তানে অবস্থানরত টিটিপিকে দায়ী করে ইসলামাবাদ। এর আগেও গত বছরের অক্টোবরে আফগানিস্তানের গভীরে সন্ত্রাসী আস্তানায় হামলা চালিয়েছিল পাক বাহিনী।

তবে এবারের হামলায় ঠিক কোন এলাকা লক্ষ্যবস্তু হয়েছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পাকিস্তান সরকার। অন্যদিকে আফগানিস্তানও এখন পর্যন্ত এই হামলা নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। এই হামলার পরিপ্রেক্ষিতে আফগানিস্তান কী পদক্ষেপ নেয়, সেটিই এখন আন্তর্জাতিক মহলে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ