ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মোনাজাতে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় ইবি ছাত্রদলের হট্টগোল

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

মোনাজাতে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় ইবি ছাত্রদলের হট্টগোল

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠানে হঠাৎ হট্টগোল দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আয়োজিত আনুষ্ঠানিক দোয়া-মোনাজাতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম উচ্চারণ না করায় তাৎক্ষণিক প্রতিবাদ জানান শাখা ছাত্রদলের সদস্যরা। প্রাথমিক ভুল স্বীকার করার পর পুনরায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

একুশের প্রথম প্রহর রাত ১২টা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দিন খান দোয়া-মোনাজাত পরিচালনা করেন। এই মোনাজাতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম উল্লেখ না করা হলে ছাত্রদল তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানায়। শাখা ছাত্রদলের নেতাকর্মীরা প্রশাসনের কর্তা ব্যক্তিদের উদ্দেশ্য করে ‘ভণ্ড’, ‘দালাল’, ‘বাটপার’ বলে আক্রমণ করেন এবং পুনরায় মোনাজাতের দাবি জানান।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। প্রো-ভিসি জানান, মোনাজাতে শহিদদের জন্য দোয়ার কথা ইমামকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল এবং সম্ভবত ক্লান্তির কারণে নামটি বাদ পড়েছিল। পরে ভুলটি বুঝে পুনরায় মোনাজাত সম্পন্ন করা হয়েছে।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ অভিযোগ করেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইবি শাখার আহ্বায়ক এস এম সুইট বলেন, প্রথমত বার বার শুধু ভিসি স্যারকে জবাবের জন্য তোলা হয়েছে; এ ধরনের পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সমষ্টিগতভাবে দায়ী।

পেশ ইমাম আশরাফ উদ্দিন খান ব্যাখ্যা করেছেন, প্রথম মোনাজাতে নাম বাদ পড়া সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল। উপস্থিতদের জানানো হলে তিনি বিষয়টি বুঝে দ্বিতীয়বার মোনাজাত পরিচালনা করেছেন। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শাহীনুজ্জামান অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন এবং বলেছেন, ছাত্রদলের প্রতিবাদের পরই পুনরায় মোনাজাত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মোনাজাতে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় ইবি ছাত্রদলের হট্টগোল

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ