দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর নড়াইলের লোহাগড়া উপজেলায় আওয়ামী লীগের একটি আঞ্চলিক কার্যালয় পুনরায় চালু করেছেন স্থানীয় নেতা-কর্মীরা। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উপজেলার ৪ নম্বর নোয়াগ্রাম ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে অবস্থিত এই কার্যালয়টি উদ্বোধন করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাজী আব্দুল আলিমের নেতৃত্বে নেতা-কর্মীরা মানিকগঞ্জ বাজারের এই দলীয় কার্যালয়টির তালা খুলে ভেতরে প্রবেশ করেন। কার্যালয়টি পুনরায় চালুর পর এর সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত নেতা-কর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘মুজিব তোমায় মনে পড়ে’ সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ব্যানার ও স্লোগানসহ কার্যালয়ের সামনে অবস্থান করছেন। এই বিষয়ে কাজী আব্দুল আলিম নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে জানান, দীর্ঘ দেড় বছর পর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাহেন্দ্রক্ষণে তারা নোয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের এই আঞ্চলিক কার্যালয়টি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান সংবাদমাধ্যমকে জানান, বিষয়টি সম্পর্কে তারা অবহিত হয়েছেন। ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
দীর্ঘদিন পর রাজনৈতিক এই কর্মকাণ্ডকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন