ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ব্যতিক্রমী কায়দায় ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন শাকিব খান

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

ব্যতিক্রমী কায়দায় ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন শাকিব খান

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। নিজের পেশা ও দেশপ্রেমের অপূর্ব সমন্বয়ে একটি বিশেষ বার্তার মাধ্যমে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি ডিজিটাল কার্ড শেয়ার করেন। সেই কার্ডের গ্রাফিক্সে দেখা যায়, চলচ্চিত্রের তিনটি ‘ফিল্ম রোল’ লম্বালম্বিভাবে দাঁড় করিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের আদল তৈরি করা হয়েছে। নিজের কাজের প্রধান অনুষঙ্গ ফিল্ম রোলের মাধ্যমে জাতীয় শোক ও গৌরবের প্রতীক শহীদ মিনারকে ফুটিয়ে তোলার এই সৃজনশীল ভঙ্গি ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

পোস্টের ক্যাপশনে মেগাস্টার শাকিব খান লিখেছেন, “মাতৃভাষার জন্য জীবন দেওয়া সকল বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।” শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’-এর পেজ থেকেও একই বার্তা ও ছবি শেয়ার করে শহীদদের প্রতি সম্মান জানানো হয়েছে।

শাকিব খানের এই ব্যতিক্রমী শ্রদ্ধা নিবেদন প্রসঙ্গে তার ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন যে, চলচ্চিত্রের উপাদানের মাধ্যমে জাতীয় দিবসকে স্মরণ করার এই ভাবনাটি একদিকে যেমন শৈল্পিক, অন্যদিকে এটি তার পেশার প্রতি গভীর মমত্ববোধ ও দেশপ্রেমেরও বহিঃপ্রকাশ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ব্যতিক্রমী কায়দায় ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন শাকিব খান

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। নিজের পেশা ও দেশপ্রেমের অপূর্ব সমন্বয়ে একটি বিশেষ বার্তার মাধ্যমে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি ডিজিটাল কার্ড শেয়ার করেন। সেই কার্ডের গ্রাফিক্সে দেখা যায়, চলচ্চিত্রের তিনটি ‘ফিল্ম রোল’ লম্বালম্বিভাবে দাঁড় করিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের আদল তৈরি করা হয়েছে। নিজের কাজের প্রধান অনুষঙ্গ ফিল্ম রোলের মাধ্যমে জাতীয় শোক ও গৌরবের প্রতীক শহীদ মিনারকে ফুটিয়ে তোলার এই সৃজনশীল ভঙ্গি ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

পোস্টের ক্যাপশনে মেগাস্টার শাকিব খান লিখেছেন, “মাতৃভাষার জন্য জীবন দেওয়া সকল বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।” শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’-এর পেজ থেকেও একই বার্তা ও ছবি শেয়ার করে শহীদদের প্রতি সম্মান জানানো হয়েছে।

শাকিব খানের এই ব্যতিক্রমী শ্রদ্ধা নিবেদন প্রসঙ্গে তার ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন যে, চলচ্চিত্রের উপাদানের মাধ্যমে জাতীয় দিবসকে স্মরণ করার এই ভাবনাটি একদিকে যেমন শৈল্পিক, অন্যদিকে এটি তার পেশার প্রতি গভীর মমত্ববোধ ও দেশপ্রেমেরও বহিঃপ্রকাশ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ