ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বৃষ্টির শঙ্কায় উত্তেজনা, কলম্বোতে আজ পাকিস্তান-নিউজিল্যান্ড মহারণ

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

বৃষ্টির শঙ্কায় উত্তেজনা, কলম্বোতে আজ পাকিস্তান-নিউজিল্যান্ড মহারণ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়ার কথা এই গুরুত্বপূর্ণ ম্যাচটি। তবে কলম্বোতে বৃষ্টির পূর্বাভাস ম্যাচ ঘিরে উত্তেজনার সঙ্গে যোগ করেছে অনিশ্চয়তা।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের আগে ও চলাকালীন বৃষ্টি হতে পারে। তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও আর্দ্রতা ৮০ শতাংশের বেশি থাকার সম্ভাবনা রয়েছে। সুপার এইট পর্বে কোনো রিজার্ভ ডে না থাকায় ম্যাচ ভেস্তে গেলে দুই দলই ১ পয়েন্ট করে ভাগ করে নেবে, যা উভয় দলের সেমিফাইনালের স্বপ্নে বড় ধাক্কা দিতে পারে। ম্যাচের ফলাফল নিশ্চিত করতে অতিরিক্ত ৯০ মিনিট সময় রাখা হলেও ন্যূনতম পাঁচ ওভারের খেলা আয়োজন সম্ভব না হলে ম্যাচ বাতিল ঘোষণা করা হবে।

পরিসংখ্যানের দিক থেকে দুই দলের লড়াই ঐতিহাসিকভাবে সমানে-সমান। এখন পর্যন্ত ৪৯টি দ্বৈরথে পাকিস্তান জিতেছে ২৪টি এবং নিউজিল্যান্ড ২৩টি, টাই হয়েছে ২টি। তবে সাম্প্রতিক টি-টোয়েন্টি পরিসংখ্যানে নিউজিল্যান্ড এগিয়ে। ২০২২ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৪ ম্যাচে কিউইরা জিতেছে ১৩টি, পাকিস্তান ৯টি।

চলতি আসরে গ্রুপ পর্বে পাকিস্তান ভারতের কাছে এবং নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকার কাছে হেরে নিজ নিজ গ্রুপে রানার্স-আপ হয়েছে। ফলে দুই দলই কঠিন সুপার এইট গ্রুপে পড়েছে, যেখানে ইংল্যান্ড ও শ্রীলঙ্কাও রয়েছে। সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে তাই আজকের ম্যাচটি দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বৃষ্টির শঙ্কায় উত্তেজনা, কলম্বোতে আজ পাকিস্তান-নিউজিল্যান্ড মহারণ

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়ার কথা এই গুরুত্বপূর্ণ ম্যাচটি। তবে কলম্বোতে বৃষ্টির পূর্বাভাস ম্যাচ ঘিরে উত্তেজনার সঙ্গে যোগ করেছে অনিশ্চয়তা।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের আগে ও চলাকালীন বৃষ্টি হতে পারে। তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও আর্দ্রতা ৮০ শতাংশের বেশি থাকার সম্ভাবনা রয়েছে। সুপার এইট পর্বে কোনো রিজার্ভ ডে না থাকায় ম্যাচ ভেস্তে গেলে দুই দলই ১ পয়েন্ট করে ভাগ করে নেবে, যা উভয় দলের সেমিফাইনালের স্বপ্নে বড় ধাক্কা দিতে পারে। ম্যাচের ফলাফল নিশ্চিত করতে অতিরিক্ত ৯০ মিনিট সময় রাখা হলেও ন্যূনতম পাঁচ ওভারের খেলা আয়োজন সম্ভব না হলে ম্যাচ বাতিল ঘোষণা করা হবে।

পরিসংখ্যানের দিক থেকে দুই দলের লড়াই ঐতিহাসিকভাবে সমানে-সমান। এখন পর্যন্ত ৪৯টি দ্বৈরথে পাকিস্তান জিতেছে ২৪টি এবং নিউজিল্যান্ড ২৩টি, টাই হয়েছে ২টি। তবে সাম্প্রতিক টি-টোয়েন্টি পরিসংখ্যানে নিউজিল্যান্ড এগিয়ে। ২০২২ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৪ ম্যাচে কিউইরা জিতেছে ১৩টি, পাকিস্তান ৯টি।

চলতি আসরে গ্রুপ পর্বে পাকিস্তান ভারতের কাছে এবং নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকার কাছে হেরে নিজ নিজ গ্রুপে রানার্স-আপ হয়েছে। ফলে দুই দলই কঠিন সুপার এইট গ্রুপে পড়েছে, যেখানে ইংল্যান্ড ও শ্রীলঙ্কাও রয়েছে। সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে তাই আজকের ম্যাচটি দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ