ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চাঁদাবাজি-সন্ত্রাস-মাদকে জিরো টলারেন্স, দলীয় বিবেচনায় ছাড় নয়: সমাজকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

চাঁদাবাজি-সন্ত্রাস-মাদকে জিরো টলারেন্স, দলীয় বিবেচনায় ছাড় নয়: সমাজকল্যাণ মন্ত্রী

সরকারি কর্মকর্তাদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নবাবগঞ্জ উপজেলা অডিটরিয়ামে উপজেলার কর্মকর্তা ও স্থানীয়দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক।

মন্ত্রী বলেন, আইন মেনে কাজ করতে হবে এবং অপরাধীকে দমনে দলীয় বিবেচনায় কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে।

সভায় মন্ত্রীর সহধর্মিণী ডা. শরিফা করিম স্বর্ণা ও ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা রঞ্জু উপস্থিত ছিলেন। এ ছাড়া সমাজসেবা দপ্তরের রংপুর বিভাগীয় পরিচালকের প্রতিনিধি মইনুল ইসলাম, বিরামপুর সার্কেল এএসপি হারেজ উদ্দিনসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চাঁদাবাজি-সন্ত্রাস-মাদকে জিরো টলারেন্স, দলীয় বিবেচনায় ছাড় নয়: সমাজকল্যাণ মন্ত্রী

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সরকারি কর্মকর্তাদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নবাবগঞ্জ উপজেলা অডিটরিয়ামে উপজেলার কর্মকর্তা ও স্থানীয়দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক।

মন্ত্রী বলেন, আইন মেনে কাজ করতে হবে এবং অপরাধীকে দমনে দলীয় বিবেচনায় কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে।

সভায় মন্ত্রীর সহধর্মিণী ডা. শরিফা করিম স্বর্ণা ও ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা রঞ্জু উপস্থিত ছিলেন। এ ছাড়া সমাজসেবা দপ্তরের রংপুর বিভাগীয় পরিচালকের প্রতিনিধি মইনুল ইসলাম, বিরামপুর সার্কেল এএসপি হারেজ উদ্দিনসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ