তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথমবার অফিস করতে এসে প্রায় দুই দশক আগে সেখানে কর্মরত পরিচিত কর্মচারীদের নাম ধরে ডেকে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা কার্যালয়জুড়ে আবেগঘন পরিবেশ তৈরি করেছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, কার্যালয়ে প্রবেশের সময় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা কর্মকর্তা-কর্মচারীদের মধ্য থেকে দূর থেকেই একজন কর্মচারীকে দেখে নাম ধরে ডাকেন প্রধানমন্ত্রী। ওই কর্মচারী নিরাপত্তা বলয় অতিক্রম করে দৌড়ে এসে করমর্দন করেন এবং প্রধানমন্ত্রী তার পরিবারের খোঁজখবর নেন।
প্রেস সচিব জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়কার যেসব কর্মচারী ১৯ বছর আগে তরুণ ছিলেন, এখন তাদের চুলে পাক ধরেছে। তবুও প্রধানমন্ত্রী তাদের চিনতে ভুল করেননি এবং নিজেই নাম ধরে ডেকে কথা বলেছেন। এই দৃশ্যে পুরনো কর্মচারীরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও বিস্মিত হন।
উল্লেখ্য, ২০০১ সালের সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে এই কার্যালয়েই অফিস করেছিলেন। গত ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর গত দুই দিন সচিবালয়ে অফিস করেন তারেক রহমান। শনিবারই প্রথম তিনি তেজগাঁও কার্যালয়ে অফিস করলেন।
কার্যালয়ে এসে প্রধানমন্ত্রী প্রথমে বাগানে বৃক্ষরোপণ করেন। এরপর রেড ব্লকে নিজের চেম্বারে প্রবেশ করে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন এবং পরে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন