মিসরের উত্তরপূর্বাঞ্চলীয় বন্দরনগরী পোর্ট সৈয়দে ট্রাক ও যাত্রীবাহী পিক-আপের সংঘর্ষে ১৮ জন নিহত এবং আরও ৩ জন আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটেছে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে শহরের থার্টি জুন এক্সিস হাইওয়েতে।
নিহত ও আহতরা সবাই মৎসজীবী। আহতদের বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পোর্ট সৈয়দের আদালতের সরকারি আইনজীবীর দপ্তর জানিয়েছে, ইতোমধ্যে দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।
প্রত্যক্ষদর্শী এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম Associated Press জানিয়েছে, দুই কার্গো ট্রাকের মাঝে পড়ে গিয়েছিল পিক-আপটি। সংঘর্ষের পর পিক-আপটি ভেঙে চুরমার হয়ে যায়। দুর্ঘটনাস্থলে সড়কের আশেপাশে পিক-আপের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিল।
গাজা বোর্ড অব পিসের বৈঠকে যোগ দিতে বর্তমানে ওয়াশিংটনে থাকা মিসরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিহত ও আহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন।
মিসরে সড়ক দুর্ঘটনা বিরল নয়। বিশেষ করে ট্রাক ও মাইক্রোবাস জাতীয় যানবাহনগুলোর অতিরিক্ত গতির কারণে, ভাঙাচোরা সড়ক-মহাসড়ক এবং ট্রাফিক আইন যথাযথভাবে কার্যকর না হওয়ার ফলে প্রতি বছর হাজারো মানুষের প্রাণহানি ঘটে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন