নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যথাযথ মর্যাদা ও গভীর শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে উপজেলা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ, উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের সাধারণ মানুষ।
উপস্থিতির মধ্য দিয়ে সোনারগাঁবাসী ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও স্মৃতিস্মরণ করেন এবং মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার পুনঃস্মরণ করেন।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন