ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাইবেলের দোহাই দিয়ে মধ্যপ্রাচ্য দখলে ইসরায়েলের 'অধিকার' দাবি মার্কিন রাষ্ট্রদূতের

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

বাইবেলের দোহাই দিয়ে মধ্যপ্রাচ্য দখলে ইসরায়েলের 'অধিকার' দাবি মার্কিন রাষ্ট্রদূতের

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি দাবি করেছেন, বাইবেল ইসরায়েলকে মধ্যপ্রাচ্যজুড়ে বিস্তৃত ভূমিতে অধিকার দিয়েছে এবং ইসরায়েল পুরো অঞ্চল দখল করলে তাঁর কোনো আপত্তি নেই।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভাষ্যকার টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন। হাকাবি বলেন, ইসরায়েল এমন একটি ভূমি যা ঈশ্বর ইব্রাহিমের মাধ্যমে তাঁর মনোনীত জাতিকে দান করেছিলেন। তাঁর দাবি অনুযায়ী, এই 'প্রতিশ্রুত ভূমি'র মধ্যে রয়েছে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, জর্ডান এবং সৌদি আরব ও ইরাকের কিছু অংশ।

সাক্ষাৎকারে হাকাবি বলেন, ইসরায়েল সবকিছু দখল করলে ভালোই হয়। তাঁর এই বক্তব্যে বিস্মিত কার্লসন জানতে চান, তিনি পুরো অঞ্চলে ইসরায়েলের সম্প্রসারণ সমর্থন করেন কি না। জবাবে হাকাবি কিছুটা পিছু হটে বলেন, ইসরায়েল নিজেই এই অঞ্চল দখল করতে চাইছে না এবং তারা এমন কথা বলছে না।

এদিকে হাকাবির এই বিতর্কিত মন্তব্যের বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একমত কি না তা জানতে চেয়ে আল জাজিরা পররাষ্ট্র দপ্তরে প্রশ্ন পাঠালেও কোনো জবাব পাওয়া যায়নি।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ এলাকাকে 'ঈশ্বরের প্রতিশ্রুত ভূমি' হিসেবে দাবি করার বিষয়টি ইহুদিবাদী রাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রচলিত। তবে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবে এই দাবি সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে বিবেচিত হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাইবেলের দোহাই দিয়ে মধ্যপ্রাচ্য দখলে ইসরায়েলের 'অধিকার' দাবি মার্কিন রাষ্ট্রদূতের

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি দাবি করেছেন, বাইবেল ইসরায়েলকে মধ্যপ্রাচ্যজুড়ে বিস্তৃত ভূমিতে অধিকার দিয়েছে এবং ইসরায়েল পুরো অঞ্চল দখল করলে তাঁর কোনো আপত্তি নেই।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভাষ্যকার টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন। হাকাবি বলেন, ইসরায়েল এমন একটি ভূমি যা ঈশ্বর ইব্রাহিমের মাধ্যমে তাঁর মনোনীত জাতিকে দান করেছিলেন। তাঁর দাবি অনুযায়ী, এই 'প্রতিশ্রুত ভূমি'র মধ্যে রয়েছে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, জর্ডান এবং সৌদি আরব ও ইরাকের কিছু অংশ।

সাক্ষাৎকারে হাকাবি বলেন, ইসরায়েল সবকিছু দখল করলে ভালোই হয়। তাঁর এই বক্তব্যে বিস্মিত কার্লসন জানতে চান, তিনি পুরো অঞ্চলে ইসরায়েলের সম্প্রসারণ সমর্থন করেন কি না। জবাবে হাকাবি কিছুটা পিছু হটে বলেন, ইসরায়েল নিজেই এই অঞ্চল দখল করতে চাইছে না এবং তারা এমন কথা বলছে না।

এদিকে হাকাবির এই বিতর্কিত মন্তব্যের বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একমত কি না তা জানতে চেয়ে আল জাজিরা পররাষ্ট্র দপ্তরে প্রশ্ন পাঠালেও কোনো জবাব পাওয়া যায়নি।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ এলাকাকে 'ঈশ্বরের প্রতিশ্রুত ভূমি' হিসেবে দাবি করার বিষয়টি ইহুদিবাদী রাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রচলিত। তবে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবে এই দাবি সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে বিবেচিত হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ