ব্রাজিলিয়ান ফুটবলের ‘পোস্টার বয়’ নেইমার জুনিয়র তার দীর্ঘ ও ঘটনাবহুল ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন। ৩৪ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরেই তিনি পেশাদার ফুটবল থেকে অবসরে যেতে পারেন। সম্প্রতি ব্রাজিলের অনলাইন চ্যানেল ‘কেজ টিভি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ইঙ্গিত দেন।
২০০৯ সালে মাত্র ১৭ বছর বয়সে সান্তোসের জার্সিতে যে ফুটবল রূপকথার সূচনা হয়েছিল, শৈশবের সেই ক্লাবেই ক্যারিয়ারের শেষ অধ্যায় লিখতে চাইছেন নেইমার। মূলত ক্যারিয়ারজুড়ে পিছু না ছাড়া চোট এবং বর্তমান শারীরিক ফিটনেসই তাকে এমন কঠোর সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। গত বছরের জানুয়ারিতে সৌদি ক্লাব আল হিলাল ছেড়ে সান্তোসে যোগ দেওয়া এই তারকার বর্তমান চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত।
নেইমারের ক্যারিয়ারের অন্যতম অপূর্ণতা একটি বিশ্বকাপ জয়। ২০২৬ বিশ্বকাপে খেলা তার বড় লক্ষ্য হলেও ২০২৩ সালের অক্টোবরের পর থেকে চোটের কারণে তিনি আর ব্রাজিলের জার্সিতে মাঠে নামতে পারেননি। ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি তার জন্য জাতীয় দলের দরজা খোলা রাখলেও শর্ত দিয়েছেন পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার। নেইমার নিজেও স্বীকার করেছেন, বর্তমান শারীরিক অবস্থায় বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নেওয়া এক ‘বিশাল চ্যালেঞ্জ’।
নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে নেইমার বলেন, “আগামী বছর কী হবে আমি জানি না। সম্ভবত ডিসেম্বর এলেই আমি অবসরে যেতে চাইব। এখন আমি কেবল এই বছরটি নিয়ে ভাবছি।” তিনি আরও যোগ করেন, ক্যারিয়ারের বিষয়ে শেষ পর্যন্ত তার হৃদয়ের সিদ্ধান্তই হবে চূড়ান্ত।
ব্রাজিলিয়ান ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার সেলেসাওদের হয়ে ১২৮ ম্যাচে করেছেন ৭৯টি গোল। ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে ট্রেবল জয়সহ পিএসজিতেও অসংখ্য শিরোপা জিতেছেন তিনি। এর আগে তিনটি বিশ্বকাপে অংশ নেওয়া এই তারকা এ মৌসুমে নিজের শতভাগ দিয়ে রাঙাতে চান মাঠ।
উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল ‘সি’ গ্রুপে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের মুখোমুখি হবে। নেইমার যদি সত্যিই ডিসেম্বরে বুট জোড়া তুলে রাখেন, তবে তার আগে বিশ্বকাপের মঞ্চে শেষবারের মতো নিজেকে প্রমাণ করার এটিই হবে তার শেষ সুযোগ।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন