ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জেফরি এপস্টাইন বিতর্ক: ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

জেফরি এপস্টাইন বিতর্ক: ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস

প্রয়াত দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের সঙ্গে পুরনো সম্পর্কের জেরে নতুন করে বিতর্কের মুখে পড়ে ভারতের ‘এআই ইমপ্যাক্ট সামিট’ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সম্মেলনের মূল অধিবেশনে তার বক্তব্য দেওয়ার কথা থাকলেও অনুষ্ঠান শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি এই আকস্মিক সিদ্ধান্ত জানান।

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “সম্মেলনের মূল বিষয়বস্তু থেকে যেন জনগনের মনোযোগ সরে না যায়, সেজন্য গভীর বিবেচনার পর বিল গেটস তার বক্তব্য না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।” অথচ এর মাত্র ৪৮ ঘণ্টা আগেও ফাউন্ডেশন নিশ্চিত করেছিল যে, গেটস নির্ধারিত সূচি অনুযায়ী সম্মেলনে উপস্থিত থাকবেন।

সম্প্রতি গত জানুয়ারি মাসে এপস্টাইন সংক্রান্ত নতুন কিছু গোপন নথি জনসমক্ষে আসার পর বিল গেটসের সঙ্গে তার পুরনো যোগাযোগ নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্ক নতুন করে চাঙ্গা হয়। ওই নথিতে দাবি করা হয়েছে, এপস্টাইন একটি ড্রাফট ইমেইলে গেটসের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু আপত্তিকর তথ্য উল্লেখ করেছিলেন। যদিও বিল গেটস এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তবে এপস্টাইনের সঙ্গে অতীতে দেখা করার বিষয়ে অনুশোচনা প্রকাশ করে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “তার (এপস্টাইন) সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য আমি অনুতপ্ত।”

এদিকে, বিল গেটসের সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসও এই ইস্যুতে মুখ খুলেছেন। তিনি জানান, নতুন এই নথিগুলো তার জীবনের অত্যন্ত যন্ত্রণাদায়ক কিছু স্মৃতি ফিরিয়ে এনেছে এবং এ সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর বিল গেটসকেই দিতে হবে।

বিল গেটস সরে দাঁড়ালেও গেটস ফাউন্ডেশনের প্রতিনিধি হিসেবে অঙ্কুর ভোরা সম্মেলনে অংশ নিচ্ছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং শীর্ষ ব্যবসায়ী মুকেশ আম্বানির মতো প্রভাবশালী ব্যক্তিত্বরা এই সম্মেলনে উপস্থিত হয়েছেন। এ ছাড়াও এআই জগতের শীর্ষ নেতা স্যাম অল্টম্যান (ওপেন এআই), সুন্দর পিচাই (গুগল) এবং ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকও এই আয়োজনে যোগ দিয়েছেন।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বিল গেটস বর্তমানে ভারতেই অবস্থান করছেন। গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) তিনি অন্ধ্রপ্রদেশ সফর করেন এবং সেখানে স্বাস্থ্য, কৃষি, শিক্ষা ও প্রযুক্তি খাতের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প নিয়ে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জেফরি এপস্টাইন বিতর্ক: ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ