নড়াইল-১ (কালিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের আগমনকে কেন্দ্র করে কালিয়ায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার সকাল ১১টায় কালিয়া ডাকবাংলো চত্বরে তাঁর আনুষ্ঠানিক আগমন উপলক্ষে স্থানীয় জনগণের মাঝে আনন্দের জোয়ার বইছে।
সংসদ সদস্য হিসেবে প্রথমবারের মতো কালিয়ায় আগমন করায় তাঁকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ। ইতোমধ্যে সম্বর্ধনা অনুষ্ঠানকে ঘিরে নানা আয়োজন সম্পন্ন হয়েছে। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠানটি সফল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওহিদুজ্জামান মিলু।
এছাড়াও প্রস্তুতি কার্যক্রমে সক্রিয় রয়েছেন শেখ সেলিম হোসেন, শেখ শিহাবুদ্দিন, রেজায় রাব্বী কামাল, শেখ মনিরুজ্জামান মনা, সরদার আর্মস্ট্রং, মেহেদী হাসান মতি, রাকিবুজ্জামান পাপ্পু, সর্দার তারিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, কালিয়াবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আয়োজনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম মুগ্ধ হবেন এবং কালিয়ার উন্নয়নে তাঁর প্রতিশ্রুতি আরও দৃঢ় হবে।
সব মিলিয়ে ২২ ফেব্রুয়ারির এই সম্বর্ধনা অনুষ্ঠানকে ঘিরে কালিয়ায় সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন