স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত করে সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই সরকারের অঙ্গীকার। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মনোহরদীর হাফিজপুর গ্রামে নিজ বাসভবনে প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণভাবে একটি দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা তার প্রধান লক্ষ্য। চিকিৎসাসেবা সহজলভ্য ও সার্বজনীন করতে সরকার কাজ করছে। তিনি উল্লেখ করেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার, যা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। তিনি আশ্বাস দেন, চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে।
মন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে এবং আমরা আশা করি, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের উদ্দেশ্য পূর্ণতা পাবে। তিনি রাজনৈতিক প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, যারা ভোট দিয়েছেন তাদের প্রতি যেমন দায়িত্ব রয়েছে, যারা ভোট দেননি, তাদের প্রতিও সমান দায়িত্ব রয়েছে। সকল বিদ্বেষ ভুলে মুক্তিযুদ্ধের চেতনায় একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আমরা কাজ করব।
মন্ত্রী নরসিংদীর স্বাস্থ্যখাত উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি জানান, জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে। এছাড়া জেলার ২৫০ শয্যার হাসপাতালসহ যেসব স্বাস্থ্যসেবা প্রকল্প এখনো পূর্ণাঙ্গভাবে চালু হয়নি, সেগুলো দ্রুত চালুর উদ্যোগ নেয়া হবে। নরসিংদীতে দুটি আইসিইউ ইউনিট স্থাপনের ইচ্ছার কথাও তিনি প্রকাশ করেন।
সকালে নিজ বাড়িতে পৌঁছালে প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কলিমুল্লাহসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপশনাল শিরোনাম:

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন