বিশ্বকাপকে ঘিরে বিতর্কে নতুন করে উত্তাপ ছড়িয়েছে দেশের ক্রিকেট অঙ্গনে। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ায় বাংলাদেশ দলকে ঘিরে আগে থেকেই আলোচনা চলছিল। সেই প্রসঙ্গেই সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন বিসিবির সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
বিশ্বকাপ শুরুর আগে আসিফ নজরুল জানিয়েছিলেন, বাংলাদেশ দলের বিশ্বকাপে অংশ না নেওয়া সরকারের সিদ্ধান্ত। তবে পরে তিনি বক্তব্য পরিবর্তন করে বলেন, এটি সরকারের নয়; বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের সিদ্ধান্ত ছিল।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “উনি খাঁড়ার ওপর এভাবে মিথ্যা কথা বলবেন—আমি ভাবতেও পারছি না। আমি কিভাবে ছেলেদের সামনে মুখ দেখাবো? উনি একজন শিক্ষক মানুষ, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক এভাবে মিথ্যা বলবে—আমরা আসলে এটা মানতে পারছি না।”
তিনি আরও বলেন, “আমি তো জানি আমার দুইটা খেলোয়াড় কোমায় চলে গিয়েছিল। পাঁচ দিন ধরে কোথায় যেন হারিয়ে গিয়েছিল তারা। আমরা তাদের (অদম্য কাপ) টুর্নামেন্টে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি—ওটাই বেশি। এটা আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য। একটা দলকে আপনি এক সেকেন্ডে নষ্ট করে দিয়েছেন।”
উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়া প্রসঙ্গে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, “কোনো রিগ্রেটের প্রশ্নই আসে না। আমাদের কী সিদ্ধান্ত—সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়েরা। তারা দেশের ক্রিকেটের নিরাপত্তা, মানুষের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার জন্য নিজেরা স্যাক্রিফাইস করেছে।” পরে সমালোচনার মুখে তিনি ওই বক্তব্য থেকে সরে আসেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন