ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিজয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করল আফগানিস্তান

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

বিজয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করল আফগানিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছিল, তবে শেষটা দারুণভাবে রাঙাল আফগানিস্তান। টানা দুই জয়ের মাধ্যমে সান্ত্বনা নিয়ে ঘরে ফিরছে রশিদ খানের দল। সংযুক্ত আরব আমিরাতকে হারানোর পর নিজেদের শেষ ম্যাচে কানাডাকে ৮২ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে আফগানরা।

চেন্নাইয়ে অনুষ্ঠিত এই ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান গড়েছিল রানের পাহাড়। নির্ধারিত ২০ ওভারে তারা সংগ্রহ করে ২০০ রান, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে আফগানদের প্রথম ২০০ রানের মাইলফলক। এই কীর্তিতে মূল কারিগর ছিলেন ওপেনার ইব্রাহিম জাদরান। তিনি ৫৬ বলে ৯৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন, যা বিশ্বকাপের মঞ্চে কোনো আফগান ব্যাটারের ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ। অন্য ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ৩০ এবং সেদিকউল্লাহ আতাল ৪৪ রান করে সংগ্রহকে শক্তিশালী করেন।

২০১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে কানাডার ব্যাটাররা আফগান বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি। ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে তারা মাত্র ১১৮ রান তুলতে সক্ষম হয়। অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী বল হাতে আগুন ঝরিয়েছেন; ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে তিনি ৪টি উইকেট শিকার করেন, যা তার ক্যারিয়ারসেরা বোলিং পারফরম্যান্স। অধিনায়ক রশিদ খানও ১৯ রানে ২ উইকেট নিয়ে জয়ে অবদান রাখেন। কানাডার পক্ষে হর্শ ঠাকার সর্বোচ্চ ৩০ রান করলেও তা কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিজয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করল আফগানিস্তান

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছিল, তবে শেষটা দারুণভাবে রাঙাল আফগানিস্তান। টানা দুই জয়ের মাধ্যমে সান্ত্বনা নিয়ে ঘরে ফিরছে রশিদ খানের দল। সংযুক্ত আরব আমিরাতকে হারানোর পর নিজেদের শেষ ম্যাচে কানাডাকে ৮২ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে আফগানরা।

চেন্নাইয়ে অনুষ্ঠিত এই ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান গড়েছিল রানের পাহাড়। নির্ধারিত ২০ ওভারে তারা সংগ্রহ করে ২০০ রান, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে আফগানদের প্রথম ২০০ রানের মাইলফলক। এই কীর্তিতে মূল কারিগর ছিলেন ওপেনার ইব্রাহিম জাদরান। তিনি ৫৬ বলে ৯৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন, যা বিশ্বকাপের মঞ্চে কোনো আফগান ব্যাটারের ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ। অন্য ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ৩০ এবং সেদিকউল্লাহ আতাল ৪৪ রান করে সংগ্রহকে শক্তিশালী করেন।

২০১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে কানাডার ব্যাটাররা আফগান বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি। ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে তারা মাত্র ১১৮ রান তুলতে সক্ষম হয়। অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী বল হাতে আগুন ঝরিয়েছেন; ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে তিনি ৪টি উইকেট শিকার করেন, যা তার ক্যারিয়ারসেরা বোলিং পারফরম্যান্স। অধিনায়ক রশিদ খানও ১৯ রানে ২ উইকেট নিয়ে জয়ে অবদান রাখেন। কানাডার পক্ষে হর্শ ঠাকার সর্বোচ্চ ৩০ রান করলেও তা কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ