লক্ষ্মীপুরে ভেজাল ঘি তৈরির অপরাধে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ১৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ জেলা প্রশাসনের নির্দেশনায় জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিতকরণের জন্য লক্ষ্মীপুর শহরের বিসিক শিল্প নগরী এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সূচনা।
অভিযানে ‘তাহেরা ফুড ইন্ডাস্ট্রিজ’ নামক ঘি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল ঘি প্রস্তুত করার দায়ে ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি জব্দকৃত ভেজাল ঘি ধ্বংস করা হয়। এসময় বাংলাদেশ পুলিশ ও BSTI’র প্রতিনিধি উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কর্তৃপক্ষ স্থানীয় ব্যবসায়ী ও খাদ্য উৎপাদকদের সতর্ক করেছেন যাতে তারা স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পদ্ধতিতে খাদ্য উৎপাদন নিশ্চিত করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন