ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সিলেট সফর: ইফতার মাহফিল ও টিসিবি কার্যক্রম পরিদর্শন

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সিলেট সফর: ইফতার মাহফিল ও টিসিবি কার্যক্রম পরিদর্শন

বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ শুক্রবার নিজ জেলা সিলেটে আসছেন। গত ১৯ ফেব্রুয়ারি মন্ত্রীর একান্ত সচিব মো. সাজেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সফরের বিস্তারিত সময়সূচি জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, আজ শুক্রবার সকাল ৮টা ৫ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন এবং সেখান থেকে সরাসরি সিলেট সার্কিট হাউসে যাবেন। জুমার নামাজ তিনি হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে আদায় করবেন এবং নামাজ শেষে আয়োজিত বিশেষ দোয়া মাহফিল ও সাধারণ মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময়ে অংশ নেবেন। এরপর তিনি পর্যায়ক্রমে হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরান (রহ.) ও হযরত গাজী বুরহান উদ্দিনের (রহ.) মাজার জিয়ারত করবেন। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় তিনি দক্ষিণ সুরমার তেঁতলিতে একটি ইফতার মাহফিলে যোগ দেবেন।

সফরের দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার সকাল ১০টায় মন্ত্রী সিলেট মহানগরীতে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম পরিদর্শন করবেন। এরপর দুপুর ১২টায় সিলেট সার্কিট হাউস সম্মেলন কক্ষে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন। একই দিন সন্ধ্যায় তিনি বারুতখানাস্থ ফুড প্যারাডাইস হোটেলে সিলেটের সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত একটি ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন। সকল কর্মসূচি সম্পন্ন করে শনিবার রাত ১১টা ২০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সিলেট সফর: ইফতার মাহফিল ও টিসিবি কার্যক্রম পরিদর্শন

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ শুক্রবার নিজ জেলা সিলেটে আসছেন। গত ১৯ ফেব্রুয়ারি মন্ত্রীর একান্ত সচিব মো. সাজেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সফরের বিস্তারিত সময়সূচি জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, আজ শুক্রবার সকাল ৮টা ৫ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন এবং সেখান থেকে সরাসরি সিলেট সার্কিট হাউসে যাবেন। জুমার নামাজ তিনি হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে আদায় করবেন এবং নামাজ শেষে আয়োজিত বিশেষ দোয়া মাহফিল ও সাধারণ মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময়ে অংশ নেবেন। এরপর তিনি পর্যায়ক্রমে হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরান (রহ.) ও হযরত গাজী বুরহান উদ্দিনের (রহ.) মাজার জিয়ারত করবেন। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় তিনি দক্ষিণ সুরমার তেঁতলিতে একটি ইফতার মাহফিলে যোগ দেবেন।

সফরের দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার সকাল ১০টায় মন্ত্রী সিলেট মহানগরীতে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম পরিদর্শন করবেন। এরপর দুপুর ১২টায় সিলেট সার্কিট হাউস সম্মেলন কক্ষে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন। একই দিন সন্ধ্যায় তিনি বারুতখানাস্থ ফুড প্যারাডাইস হোটেলে সিলেটের সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত একটি ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন। সকল কর্মসূচি সম্পন্ন করে শনিবার রাত ১১টা ২০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ