ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কেডিএ চেয়ারম্যানের সঙ্গে কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

মেহেদি হাসান
মেহেদি হাসান নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

কেডিএ চেয়ারম্যানের সঙ্গে কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

খুলনা ডেভলপমেন্ট অথরিটি (কেডিএ) চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার।

বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) বেলা ১১টা ৩০ মিনিটে খুলনা ডেভলপমেন্ট অথরিটি (কেডিএ) চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় কেডিএ চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাংগীর হোসাইন, পিএসসি–এর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা)।

সাক্ষাৎকালে খুলনা মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, নাগরিক সেবার মানোন্নয়ন এবং চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা ও যৌথ উদ্যোগের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও আধুনিক নগরী গড়ে তুলতে সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বিত প্রচেষ্টার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সাক্ষাৎ শেষে কেডিএ চেয়ারম্যান কেএমপি কমিশনারকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কেডিএ চেয়ারম্যানের সঙ্গে কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

খুলনা ডেভলপমেন্ট অথরিটি (কেডিএ) চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার।

বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) বেলা ১১টা ৩০ মিনিটে খুলনা ডেভলপমেন্ট অথরিটি (কেডিএ) চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় কেডিএ চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাংগীর হোসাইন, পিএসসি–এর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা)।

সাক্ষাৎকালে খুলনা মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, নাগরিক সেবার মানোন্নয়ন এবং চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা ও যৌথ উদ্যোগের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও আধুনিক নগরী গড়ে তুলতে সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বিত প্রচেষ্টার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সাক্ষাৎ শেষে কেডিএ চেয়ারম্যান কেএমপি কমিশনারকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ