খুলনা মহানগর পুলিশের (কেএমপি) হরিণটানা থানা পুলিশ বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্র জানায়, আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) বেলা ১১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হরিণটানা থানার একটি টিম কৈয়া বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় কৈয়া বাজারের বিল্লাল ভল্কানাইজিংয়ের সামনে থেকে মিলন মাল (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মিলন মাল মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার খড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি বাবুল মালের ছেলে।
অভিযানকালে তার হেফাজত থেকে ২৭ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন