ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মেধাবী শিক্ষার্থী উছাইংওয়াং মার্মাকে আর্থিক সহোযোগিতা

পাঁচ বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পূরণের অংশীদার হলো পিসিসিপি

এলেক্স বড়ুয়া
এলেক্স বড়ুয়া
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

পাঁচ বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পূরণের অংশীদার হলো পিসিসিপি
উছাইংওয়াং মার্মাকে পিসিসিপি'র পক্ষ থেকে আর্থিক সহোযোগিতা

পার্বত্য জেলার দুর্গম উপজেলা আলীকদম-এর মেধাবী শিক্ষার্থী উছাইংওয়াং মার্মা একসাথে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও অর্থাভাবে ভর্তি ফি জোগাড় করতে না পেরে অনিশ্চয়তায় পড়েন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে ব্যাপক সাড়া পড়ে।

এ পরিস্থিতিতে তার পাশে দাঁড়ায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। সংগঠনটির বান্দরবান জেলা সভাপতি আসিফ ইকবাল এবং আলীকদম উপজেলা সভাপতি আরফাতুল ইসলাম উথাইওয়াং মার্মার ভর্তি ফি বাবদ এককালীন আর্থিক সহযোগিতা, সম্মাননা ক্রেস্ট প্রদান করেন এবং ভবিষ্যতে ও পাশে থাকার নিশ্চয়তা দেন। 

পিসিসিপির নেতারা জানান, পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা নানা প্রতিবন্ধকতার মধ্যেও মেধার স্বাক্ষর রাখছে। অর্থের অভাবে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন থেমে না যায়—সে লক্ষ্যেই তারা এ উদ্যোগ নিয়েছেন।

উছাইংওয়াং মার্মার পরিবার ও স্থানীয়রা সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের আশা, এ সহায়তার মাধ্যমে তিনি উচ্চশিক্ষা সম্পন্ন করে ভবিষ্যতে এলাকার উন্নয়নে অবদান রাখবেন।

শিক্ষাবান্ধব এ উদ্যোগ পার্বত্য অঞ্চলে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পাঁচ বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পূরণের অংশীদার হলো পিসিসিপি

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পার্বত্য জেলার দুর্গম উপজেলা আলীকদম-এর মেধাবী শিক্ষার্থী উছাইংওয়াং মার্মা একসাথে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও অর্থাভাবে ভর্তি ফি জোগাড় করতে না পেরে অনিশ্চয়তায় পড়েন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে ব্যাপক সাড়া পড়ে।

এ পরিস্থিতিতে তার পাশে দাঁড়ায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। সংগঠনটির বান্দরবান জেলা সভাপতি আসিফ ইকবাল এবং আলীকদম উপজেলা সভাপতি আরফাতুল ইসলাম উথাইওয়াং মার্মার ভর্তি ফি বাবদ এককালীন আর্থিক সহযোগিতা, সম্মাননা ক্রেস্ট প্রদান করেন এবং ভবিষ্যতে ও পাশে থাকার নিশ্চয়তা দেন। 

পিসিসিপির নেতারা জানান, পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা নানা প্রতিবন্ধকতার মধ্যেও মেধার স্বাক্ষর রাখছে। অর্থের অভাবে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন থেমে না যায়—সে লক্ষ্যেই তারা এ উদ্যোগ নিয়েছেন।

উছাইংওয়াং মার্মার পরিবার ও স্থানীয়রা সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের আশা, এ সহায়তার মাধ্যমে তিনি উচ্চশিক্ষা সম্পন্ন করে ভবিষ্যতে এলাকার উন্নয়নে অবদান রাখবেন।

শিক্ষাবান্ধব এ উদ্যোগ পার্বত্য অঞ্চলে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ