ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্ব নিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্ব নিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট

জুলাই বিপ্লবের মূল লক্ষ্যই ছিল মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অভিমত ব্যক্ত করেন। গত ১৭ বছরের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি উল্লেখ করেন যে, বিগত ফ্যাসিবাদের সময়ে সরকারি দল এবং বিরোধী পক্ষ—উভয়ই স্বাধীনভাবে মতপ্রকাশের ক্ষেত্রে দমন-পীড়নের শিকার হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন যে, দেশ আর সেই অন্ধকার সময়ে ফিরে যেতে চায় না।

শফিকুর রহমান তার পোস্টে আরও জোর দিয়ে বলেন, একটি সুস্থ ও কার্যকর গণতন্ত্রের প্রধান শর্তই হলো গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা। তাই ভিন্নমতকে দমন করার পুরনো সংস্কৃতি বদলে সেটিকে স্বাগত জানানোই হোক নতুন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে, বিশেষ করে জুলাই আন্দোলনের পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে মতপ্রকাশের অধিকার রক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্ব নিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

জুলাই বিপ্লবের মূল লক্ষ্যই ছিল মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অভিমত ব্যক্ত করেন। গত ১৭ বছরের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি উল্লেখ করেন যে, বিগত ফ্যাসিবাদের সময়ে সরকারি দল এবং বিরোধী পক্ষ—উভয়ই স্বাধীনভাবে মতপ্রকাশের ক্ষেত্রে দমন-পীড়নের শিকার হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন যে, দেশ আর সেই অন্ধকার সময়ে ফিরে যেতে চায় না।

শফিকুর রহমান তার পোস্টে আরও জোর দিয়ে বলেন, একটি সুস্থ ও কার্যকর গণতন্ত্রের প্রধান শর্তই হলো গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা। তাই ভিন্নমতকে দমন করার পুরনো সংস্কৃতি বদলে সেটিকে স্বাগত জানানোই হোক নতুন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে, বিশেষ করে জুলাই আন্দোলনের পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে মতপ্রকাশের অধিকার রক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ