বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ এশিয়া বিষয়ক খ্যাতিমান কূটনীতিক উইলিয়াম বি মাইলামের মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সেক্রামান্টো শহরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।
উইলিয়াম মাইলামের মৃত্যুর খবরটি বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন তাঁর সাবেক সহকর্মী ও মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ।
এছাড়া মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও মাইলামের প্রয়াণে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন।
মাইলামের মেয়ে প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক এরিকা মাইলামের ইমেইলের বরাত দিয়ে মুশফিকুল ফজল আনসারী তাঁর মৃত্যুর বিস্তারিত তথ্য জানান।
উইলিয়াম বি মাইলাম ১৯৯০ সালের সেপ্টেম্বর থেকে ১৯৯৩ সালের অক্টোবর পর্যন্ত ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে তিনি দক্ষিণ এশিয়া প্রেক্ষিত ম্যাগাজিনের সম্পাদক হিসেবেও কাজ করেছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন