রমজান মাস উপলক্ষে দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এক হাজার ৮৫৬ জন বন্দিকে ক্ষমা ঘোষণা করেছেন এবং তাদের মুক্তির নির্দেশ দিয়েছেন। মুক্তি পাওয়া বন্দিরা বিভিন্ন দেশের নাগরিক এবং তারা দুবাইয়ের সংশোধনাগার ও শাস্তিমূলক প্রতিষ্ঠানে আটক ছিলেন।
দুবাইয়ের অ্যাটর্নি জেনারেল চ্যান্সেলর ইসাম ইসা আল-হুমাইদান জানিয়েছেন, এই ক্ষমা শেখ মোহাম্মদের মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন এবং এর মাধ্যমে বন্দিদের পরিবারে আনন্দ ফিরিয়ে আনা ও তাদের নতুন জীবন শুরু করে সমাজে পুনরায় একীভূত হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে।
দুবাই পাবলিক প্রসিকিউশন ইতোমধ্যে দুবাই পুলিশের সঙ্গে সমন্বয় করে মুক্তির নির্দেশ বাস্তবায়নের আইনি প্রক্রিয়া শুরু করেছে। প্রতিবছর রমজানকে সামনে রেখে আমিরাতের শাসকদের পক্ষ থেকে এ ধরনের মানবিক উদ্যোগ নেওয়া হয়, যা সমাজে ইতিবাচক বার্তা বহন করে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন