ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেশটির বিভিন্ন উদ্ধার সংস্থা ও হোম ফ্রন্ট কমান্ডকে ইরানের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাতের জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে আনাদোলু এজেন্সি এই তথ্য জানিয়েছে।
দৈনিক ইয়েডিওথ আহরোনোথ প্রতিবেদনে উল্লেখ করেছে, নেতানিয়াহু নির্দেশ দিয়েছেন যে, দেশের নিরাপত্তা সংস্থা ও জরুরি সেবাগুলিতে ‘সর্বোচ্চ সতর্কতা’ জারি করা হবে। এছাড়া বিভিন্ন নিরাপত্তা সংস্থায় যুদ্ধ প্রস্তুতির জন্য পদক্ষেপ দ্রুত নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, ইরান ইস্যুতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকা নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক হঠাৎ স্থগিত করা হয়েছে এবং এটি আগামী রবিবার অনুষ্ঠিত হবে। তবে বৈঠক স্থগিত হওয়ার কারণ এখনও প্রকাশ করা হয়নি।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র খুব শিগ্রই ইরানের ওপর বড় হামলা চালাতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, এবারের সম্ভাব্য হামলা আগের ছোট বা নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক অভিযানের চেয়ে অনেক বড় ও বিস্তৃত হবে এবং কয়েক সপ্তাহ ধরে চলতে পারে।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের ঝুঁকি দিন দিন বাড়ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করে বলছেন, পরিস্থিতি যে কোনো মুহূর্তে আরও জটিল রূপ নিতে পারে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন