ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের কাছে যা প্রত্যাশা করে, ইনশাআল্লাহ আগামী দিনে সেগুলো পূরণ করা হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রী ভূমি মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, বিগত দিনে ভূমি সংক্রান্ত বিষয়ে অনেক কষ্ট হয়েছে। আমরা সবাই মিলে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে জনগণের দোরগোড়ায় এই ভূমি সেবা পৌঁছে দেব। ভবিষ্যতে এই মন্ত্রণালয় অর্থনীতিতে আরও ভালো ভূমিকা রাখবে।
মন্ত্রী আরও উল্লেখ করেন, তার বড় ভাই প্রতিমন্ত্রী থাকায় অতীতে মন্ত্রণালয়ে তার যাতায়াত অনেক বেশি হয়েছে।
ভূমিমন্ত্রী বলেন, “মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, গণতন্ত্রের নেত্রী আমাদের মা, গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্বদানকারী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বর্তমান লিডার প্রধানমন্ত্রী তারেক রহমান- আমরা সততা ও দক্ষতার সঙ্গে তাদের সরকারের সাথে থেকে কাজ করব। যতটুকু সময়ই থাকি, সম্মান ও সুনামের সঙ্গে থাকব। বিগত সরকারের মতো দুর্নীতির ভাগীদার হওয়ার মতো কাজ আমরা করব না। তারা দেশের ও মানুষের ভাবমূর্তি নষ্ট করেছে। আল্লাহ যেন আমাদের সকল দুর্নীতির হাত থেকে রক্ষা করেন।”
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতের তৈরি। আমরা তার আদর্শকে ধারণ করে চলতে চাই। আমরা পরিশ্রমের মাধ্যমে জনগণের ভাগ্য বদলাতে চাই। আগামীতে আমরা আলোর পথে হাঁটতে চাই, অন্ধকারে ফিরে যেতে চাই না।”
এ সময় ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামালসহ অন্যান্য কর্মকর্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন