ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন
পার্বতীপুরে আওয়ামী লীগের অফিসের উদ্বোধন | ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর দিনাজপুরের পার্বতীপুরে নতুন করে যাত্রা শুরু করেছে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে শহরের নতুনবাজার এলাকার সিঙ্গার মোড়ে অবস্থিত কার্যালয়টিতে নেতা-কর্মীদের উপস্থিতিতে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।

সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতা-কর্মীরা সিঙ্গার মোড় সংলগ্ন দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকেন। কার্যালয় উদ্বোধনের সময় উপস্থিত নেতা-কর্মীরা দলীয় সভানেত্রী শেখ হাসিনার সমর্থনে এবং রাজনৈতিক সক্রিয়তা বজায় রাখার প্রত্যয়ে বিভিন্ন স্লোগান দেন। এসময় "শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই" এবং "শেখ হাসিনা ফিরবে, বাংলাদেশ হাসবে"  এমন সব স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগের উল্লেখযোগ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও হরিরামপুর ইউনিয়নের সভাপতি শাহাবুদ্দীন শাহ, উপজেলা কমিটির সদস্য আক্তার হোসেন এবং সাবেক পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. সাজ্জাদ হোসেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক জেলা পরিষদ সদস্য শফিকুর রহমানের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতা-কর্মী এই কার্যক্রমে অংশ নেন।

উল্লেখ্য, রাজনৈতিক নানা প্রেক্ষাপটে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ পুনরায় এই কার্যালয়টি চালুর মাধ্যমে এলাকায় আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা নতুন করে প্রাণ ফিরে পেল বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতা-কর্মীরা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

দীর্ঘ বিরতির পর দিনাজপুরের পার্বতীপুরে নতুন করে যাত্রা শুরু করেছে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে শহরের নতুনবাজার এলাকার সিঙ্গার মোড়ে অবস্থিত কার্যালয়টিতে নেতা-কর্মীদের উপস্থিতিতে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।

সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতা-কর্মীরা সিঙ্গার মোড় সংলগ্ন দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকেন। কার্যালয় উদ্বোধনের সময় উপস্থিত নেতা-কর্মীরা দলীয় সভানেত্রী শেখ হাসিনার সমর্থনে এবং রাজনৈতিক সক্রিয়তা বজায় রাখার প্রত্যয়ে বিভিন্ন স্লোগান দেন। এসময় "শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই" এবং "শেখ হাসিনা ফিরবে, বাংলাদেশ হাসবে"  এমন সব স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগের উল্লেখযোগ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও হরিরামপুর ইউনিয়নের সভাপতি শাহাবুদ্দীন শাহ, উপজেলা কমিটির সদস্য আক্তার হোসেন এবং সাবেক পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. সাজ্জাদ হোসেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক জেলা পরিষদ সদস্য শফিকুর রহমানের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতা-কর্মী এই কার্যক্রমে অংশ নেন।

উল্লেখ্য, রাজনৈতিক নানা প্রেক্ষাপটে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ পুনরায় এই কার্যালয়টি চালুর মাধ্যমে এলাকায় আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা নতুন করে প্রাণ ফিরে পেল বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতা-কর্মীরা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ