ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পুলিশি হত্যা নিয়ে পুনরায় তদন্ত হবে: মির্জা ফখরুল

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

পুলিশি হত্যা নিয়ে পুনরায় তদন্ত হবে: মির্জা ফখরুল
চিত্র : সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানে ঘটে যাওয়া পুলিশ হত্যাসহ অমীমাংশিত বিষয়ে ইতোমধ্যেই তদন্ত হয়েছে এবং প্রয়োজন হলে পুনরায় তদন্ত করা হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদরাসার নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, “হোম মিনিস্টার ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ অনুযায়ী যা বলা হয়েছে, তাই হবে। যেহেতু বিষয়গুলো আদালতে রয়েছে, প্রয়োজনে পুনঃতদন্ত করা হবে।”

মন্ত্রী আরও বলেন, “দীর্ঘদিন ধরে আমরা দেখেছি, ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল ও অকার্যকর করে ফেলেছিল। নতুন সরকারের বড় চ্যালেঞ্জ হলো এসব প্রতিষ্ঠান পুনর্গঠন করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সুশাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা।”

নিজ নির্বাচনী আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, “ঠাকুরগাঁও-১ আসনের জনগণের সমর্থনে নির্বাচিত হয়েছি। তাদের এই আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি দায়িত্বশীলভাবে কাজ করতে চাই।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

পুলিশি হত্যা নিয়ে পুনরায় তদন্ত হবে: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানে ঘটে যাওয়া পুলিশ হত্যাসহ অমীমাংশিত বিষয়ে ইতোমধ্যেই তদন্ত হয়েছে এবং প্রয়োজন হলে পুনরায় তদন্ত করা হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদরাসার নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, “হোম মিনিস্টার ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ অনুযায়ী যা বলা হয়েছে, তাই হবে। যেহেতু বিষয়গুলো আদালতে রয়েছে, প্রয়োজনে পুনঃতদন্ত করা হবে।”

মন্ত্রী আরও বলেন, “দীর্ঘদিন ধরে আমরা দেখেছি, ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল ও অকার্যকর করে ফেলেছিল। নতুন সরকারের বড় চ্যালেঞ্জ হলো এসব প্রতিষ্ঠান পুনর্গঠন করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সুশাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা।”

নিজ নির্বাচনী আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, “ঠাকুরগাঁও-১ আসনের জনগণের সমর্থনে নির্বাচিত হয়েছি। তাদের এই আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি দায়িত্বশীলভাবে কাজ করতে চাই।”

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ