ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঠাকুরগাঁও সফরে মির্জা ফখরুল

যথাসময়ে অনুষ্ঠিত হবে স্থানীয় সরকার নির্বাচন

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

যথাসময়ে অনুষ্ঠিত হবে স্থানীয় সরকার নির্বাচন
ঠাকুরগাঁও সফরে - মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। তিনি মন্তব্য করেন, বর্তমান সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া হাফেজিয়া মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জুলাই অভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের ঘটনায় তদন্ত প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটিই কার্যকর হবে। প্রয়োজন হলে আরও তদন্ত করা হবে এবং বিষয়গুলো আদালতের সিদ্ধান্ত অনুযায়ী নিষ্পত্তি করা হবে।

তিনি আরও বলেন, “ঠাকুরগাঁওবাসীর কাছে আমি ঋণী। তাদের ভোটেই আজ আমি মন্ত্রীর দায়িত্ব পালন করছি।”

এর আগে তাঁতীপাড়ায় নিজ বাসভবনে পৌঁছালে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে দলীয় নেতাকর্মী ও সরকারি দপ্তরের কর্মকর্তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

যথাসময়ে অনুষ্ঠিত হবে স্থানীয় সরকার নির্বাচন

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

স্টাফ রিপোর্টার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। তিনি মন্তব্য করেন, বর্তমান সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া হাফেজিয়া মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জুলাই অভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের ঘটনায় তদন্ত প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটিই কার্যকর হবে। প্রয়োজন হলে আরও তদন্ত করা হবে এবং বিষয়গুলো আদালতের সিদ্ধান্ত অনুযায়ী নিষ্পত্তি করা হবে।

তিনি আরও বলেন, “ঠাকুরগাঁওবাসীর কাছে আমি ঋণী। তাদের ভোটেই আজ আমি মন্ত্রীর দায়িত্ব পালন করছি।”

এর আগে তাঁতীপাড়ায় নিজ বাসভবনে পৌঁছালে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে দলীয় নেতাকর্মী ও সরকারি দপ্তরের কর্মকর্তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ