ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কয়েলের আগুনে গোয়ালঘর পুড়ে চার ছাগল মৃত

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১০ মার্চ ২০২৬

কয়েলের আগুনে গোয়ালঘর পুড়ে চার ছাগল মৃত

দিনাজপুরের ফুলবাড়ীতে মশার কয়েল থেকে গোয়ালঘরে আগুন লেগে চারটি ছাগল পুড়ে মারা গেছে এবং একটি গরু গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) ভোর ছয়টার দিকে ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের আম্রবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত গৃহস্থ রিয়াজুল ইসলাম জানান, সেহরি খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে হঠাৎ ধোঁয়ার গন্ধে তার ঘুম ভেঙে যায়। বেরিয়ে দেখেন গোয়ালঘর দাউ দাউ করে জ্বলছে। পরিবারের সদস্যরা চিৎকার দিলে আশপাশের মানুষ ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা শুরু করেন।

খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে চারটি ছাগল পুড়ে মারা গেছে, একটি গরু আহত হয়েছে এবং একটি ছানিকাটা মেশিন, গোয়ালঘরের ছাউনি ও বেশ কিছু জ্বালানি খড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। মালিকপক্ষের দাবি, এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফুলবাড়ী ফায়ার সার্ভিসের টিম লিডার জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে গোয়ালঘরে জ্বালিয়ে রাখা মশার কয়েল থেকেই আগুনের সূচনা হয়। তবে বিষয়টি নিশ্চিত করতে আরও অনুসন্ধান চলছে।

রমজান মাসে সেহরির পর ঘুমিয়ে পড়ার সময় জ্বলন্ত কয়েল গোয়ালঘরে রেখে যাওয়াই এই দুর্ঘটনার কারণ বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনাটি গ্রামাঞ্চলে পশুপালনকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে এবং গোয়ালঘরে অসতর্কভাবে কয়েল বা আগুনজাতীয় বস্তু ব্যবহারের বিপদ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

কয়েলের আগুনে গোয়ালঘর পুড়ে চার ছাগল মৃত

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ