চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের সফিকুল ইসলাম ও পারভীন বেগম দম্পত্তির একমাত্র ছেলে, সৌরভ আহমেদ জয় ওরফে পারভেজ (১৩) গত ১৮ আগস্ট সন্ধ্যা সাতটার সময় চৌডালা ইউনিয়নের পূর্ব সাহেবগ্রাম থেকে নিখোঁজ হয়।
নিখোঁজের তিন মাস পার হলেও শিশুটির কোনো সন্ধান না পাওয়ায় পারভেজের বাবা সহ আত্মীয় স্বজনদের কান্না থামছেই না।
এ সংক্রান্তে গোমস্তাপুর থানায় ১০ সেপ্টেম্বর একটি জিডি করা হয়, যার নং-৫০৮।
জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই জেনারুল ইসলাম জানান, শিশুটিকে খুঁজে পাওয়ার জন্য তৎপরতার সঙ্গে অনুসন্ধান চালানো হচ্ছে।
শিশুটির সন্ধান পাওয়া গেলে তদন্ত কর্মকর্তা এসআই জেনারুল ইসলাম (গোমস্তাপুর থানা) এর মোবাইল: ০১৭৪১-১৯১৭১৭, অথবা শিশুটির বাবা সফিকুল ইসলাম: ০১৩৪৬-৭৬১৩৩৭, এবং শিশুটির দাদা আব্দুল আলিম: ০১৭৫৮২২২৬৬২ এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, যেকোনো ধরনের তথ্য প্রদানকারীকে সম্মানিত ও পুরস্কৃত করা হবে। এছাড়া, শিশুটিকে দ্রুত উদ্ধার করার লক্ষ্যে সবাইকে নিউজটি বেশি বেশি শেয়ার করার জন্য অনুরোধ করা হয়েছে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন