ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কালীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ৩৮০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

আতিফ ভুইয়ান
আতিফ ভুইয়ান
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

কালীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ৩৮০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার
ছবি: সংগৃহীত

কালীগঞ্জ থানার রাত্রিকালীন কিলো-৫ যৌথবাহিনীর বিশেষ অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০ গ্রাম গাঁজা এবং ৫৬,২২০ টাকা নগদ জব্দ করা হয়েছে।

অভিযানটি পরিচালিত হয় বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে কালীগঞ্জ থানাধীন কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া এলাকায়। সেভেন রিংস সিমেন্ট কোম্পানির ৬ নম্বর গেইট সংলগ্ন গোদারাঘাট রোডের পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ১. আল-আমিন (৩১), পিতা: কবির মিয়া, ২. আবিদ হাসান (৩১), পিতা: আনোয়ার হোসেন, ৩. সিয়াম আহমেদ (২১), পিতা: আব্দুল বাতেন।

তাদের সকলের বাড়ি দেওপাড়া, থানা: কালীগঞ্জ, জেলা: গাজীপুর।

এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা নং-১৭, তারিখ: ১৮/০২/২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি ১০(ক) এবং ৩৬(১) সারণি ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কালীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ৩৮০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কালীগঞ্জ থানার রাত্রিকালীন কিলো-৫ যৌথবাহিনীর বিশেষ অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০ গ্রাম গাঁজা এবং ৫৬,২২০ টাকা নগদ জব্দ করা হয়েছে।

অভিযানটি পরিচালিত হয় বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে কালীগঞ্জ থানাধীন কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া এলাকায়। সেভেন রিংস সিমেন্ট কোম্পানির ৬ নম্বর গেইট সংলগ্ন গোদারাঘাট রোডের পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ১. আল-আমিন (৩১), পিতা: কবির মিয়া, ২. আবিদ হাসান (৩১), পিতা: আনোয়ার হোসেন, ৩. সিয়াম আহমেদ (২১), পিতা: আব্দুল বাতেন।

তাদের সকলের বাড়ি দেওপাড়া, থানা: কালীগঞ্জ, জেলা: গাজীপুর।

এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা নং-১৭, তারিখ: ১৮/০২/২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি ১০(ক) এবং ৩৬(১) সারণি ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ