বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে খুলনা আর দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বীর মুক্তিযোদ্ধা হাজী এস এম মাহাবুবুর রহমান (বাদশা)। তাঁর মৃত্যুতে নড়াইলের কালিয়া উপজেলাসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবার, স্বজন ও এলাকাবাসী এক সাহসী সন্তানকে হারিয়ে গভীরভাবে শোকাহত।
মুক্তিযুদ্ধের সময় তিনি দেশমাতৃকার টানে জীবন বাজি রেখে যুদ্ধে অংশ নেন। স্বাধীনতার পরও এলাকার সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। তাঁর সততা, সাহস ও দেশপ্রেমের জন্য তিনি সবার কাছে শ্রদ্ধেয় ছিলেন।
মরহুমের প্রতি রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কালিয়া, নড়াইলের সহকারী ভূমি কমিশনার শ্রাবণী বিশ্বাস, বড়নাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মনজুরুল হক এবং কালিয়া থানার এসআই সম্রাট হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।
গার্ড অব অনার শেষে তাঁর জানাজা অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা হাজী এস এম মাহাবুবুর রহমান (বাদশা)-এর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
জাতির এই শ্রেষ্ঠ সন্তান তাঁর কর্ম ও অবদানের মধ্য দিয়ে চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন