ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সাধারণ মানুষের অভিযোগ ও পরামর্শ গ্রহণে সরাসরি যোগাযোগের সুযোগ

খুলনা–৪ আসনে এমপি হেলালের হটলাইন চালু

মেহেদি হাসান
মেহেদি হাসান নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

খুলনা–৪ আসনে এমপি হেলালের হটলাইন চালু

খুলনা–৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল সাধারণ মানুষের সমস্যা সরাসরি শোনার জন্য একটি হটলাইন চালু করেছেন। রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার বাসিন্দারা এখন থেকে বিভিন্ন ধরনের অভিযোগ ও পরামর্শ এই নম্বরে জানাতে পারবেন।

হটলাইন নম্বর ০১৯৭৩-৬৬৭৪৬৬। জমি সংক্রান্ত বিরোধ, চাঁদাবাজি, হুমকি, রাজনৈতিক হয়রানি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানসহ যেকোনো জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় এই নম্বরে জানানো যাবে।

আজিজুল বারী হেলাল বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করাই তাঁর দায়িত্ব। কেউ অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হলে বা হয়রানির শিকার হলে সরাসরি যোগাযোগ করার আহ্বান জানান তিনি। অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও জানান।

তিনি আরও বলেন, চাঁদাবাজি, জমি দখল কিংবা রাজনৈতিক প্রভাব খাটিয়ে নির্যাতনের চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বাস দেন তিনি।

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন বিএনপি নেতা মহিতোষ ভট্টাচার্য বলেন, হটলাইনটি সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ সহায়তার পথ খুলে দিয়েছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এতে উপকৃত হবেন বলে তিনি মনে করেন।

তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সদস্য এসকেন শেখ বলেন, সাধারণ মানুষের সমস্যা সরাসরি শোনার এই উদ্যোগ ইতিবাচক। এর মাধ্যমে এলাকার মানুষের ভোগান্তি কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এমপি হেলাল জানান, এই নম্বরে শুধু অভিযোগ নয়, এলাকার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন পরামর্শও গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

খুলনা–৪ আসনে এমপি হেলালের হটলাইন চালু

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ