ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

এবি পার্টির সংবাদ সম্মেলন: নতুন সরকারকে স্বাগত, বিচার-সংস্কারে আপস নয়—সিন্ডিকেট ভাঙার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

এবি পার্টির সংবাদ সম্মেলন: নতুন সরকারকে স্বাগত, বিচার-সংস্কারে আপস নয়—সিন্ডিকেট ভাঙার আহ্বান

রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এবি পার্টি নতুন সরকারকে স্বাগত জানালেও বিচার ও সংস্কারের প্রশ্নে কঠোর অবস্থানের বার্তা দিয়েছে। দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, দুই যুগ পর দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং বর্তমান সরকার ‘জুলাই সনদ’ বাস্তবায়নে আন্তরিক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি নতুন সরকারকে শুভকামনা জানিয়ে বলেন, ২৪ পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি ও জিয়া পরিবার সবচেয়ে বেশি লাভবান হয়েছে, তবে সরকারের দায়িত্ব হলো গণভোটের ম্যান্ডেট বাস্তবায়ন করা।

বিচার ও সংস্কারের বিষয়ে কোনো ধরনের আপস করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, চলমান বিচার ও সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে এবং অপরাধীদের বিচার ছাড়া ক্ষমার প্রশ্ন আসে না। তিনি নির্বাচনী ব্যবস্থায় অনিয়মের অভিযোগ তুলে একটি প্রাতিষ্ঠানিক ও জবাবদিহিমূলক নির্বাচন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে বিরোধী দলের ওপর মামলা-হামলার অভিযোগ করে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকারের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

রমজান সামনে রেখে বাজারে অস্থিরতা ও সিন্ডিকেট ভাঙার আহ্বান জানিয়ে তিনি প্রয়োজনে যৌথ বাহিনী ব্যবহারের পরামর্শ দেন। বিরোধী দলের নিরাপত্তা নিশ্চিত করা এবং ছাত্রসমাজের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব সরকারের বলে মন্তব্য করেন তিনি।

দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন হওয়ায় আইন অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয় এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সরকারের। তিনি আশা প্রকাশ করেন, গণভোটে প্রায় ৬৮ শতাংশ মানুষের সমর্থনের প্রতিফলন ঘটিয়ে সরকার সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবে। সংস্কার পরিষদের শপথ না নেওয়াকে তিনি অনুচিত মন্তব্য করেন এবং দাবি করেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ হয়েছে।

তিনি উপদেষ্টাদের সরাসরি মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়াকে নৈতিকভাবে অনুচিত বললেও আইনগত বাধা না থাকলে আপত্তি নেই বলে জানান। একই সঙ্গে নির্বাচনী ব্যবস্থা সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, জনগণ নির্ভয়ে ভোট দিতে পারলে একটি প্রকৃত জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা সম্ভব হতো।

সংবাদ সম্মেলনে দলের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন এবং তারা নতুন সরকারকে সফল দেখতে চান বলে মন্তব্য করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

এবি পার্টির সংবাদ সম্মেলন: নতুন সরকারকে স্বাগত, বিচার-সংস্কারে আপস নয়—সিন্ডিকেট ভাঙার আহ্বান

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ