কক্সবাজারের টেকনাফে সমুদ্রসৈকতে ভেসে আসা এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে টেকনাফের মিঠাপানির ছড়া এলাকার মেরিন ড্রাইভের পাশের সৈকতে স্থানীয়রা মরদেহ দুটি ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন।
টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া মরদেহ দুটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। স্থানীয়দের ধারণা, সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় নৌকা দুর্ঘটনায় তারা প্রাণ হারিয়ে থাকতে পারেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬
কক্সবাজারের টেকনাফে সমুদ্রসৈকতে ভেসে আসা এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে টেকনাফের মিঠাপানির ছড়া এলাকার মেরিন ড্রাইভের পাশের সৈকতে স্থানীয়রা মরদেহ দুটি ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন।
টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া মরদেহ দুটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। স্থানীয়দের ধারণা, সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় নৌকা দুর্ঘটনায় তারা প্রাণ হারিয়ে থাকতে পারেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

আপনার মতামত লিখুন