ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের ঘোষণা জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের ঘোষণা জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জবাবদিহিতা ও স্বচ্ছতার চেতনাকে সমুন্নত রাখতে তার দল একটি ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করবে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

বিবৃতিতে তিনি বলেন, গণতন্ত্র কোনো একদিন বা একটি নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। দায়িত্বশীল ও গঠনমূলক বিরোধী দল হিসেবে তারা যেখানে সম্ভব সরকারকে সহযোগিতা করবেন, আবার প্রয়োজনে দৃঢ়ভাবে অবস্থান নেবেন এবং সবসময় জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেবেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচন ও জুলাই সনদ এবং প্রয়োজনীয় সংস্কার বিষয়ে অনুষ্ঠিত গণভোটে নাগরিকদের অংশগ্রহণ গণতান্ত্রিক অভিযাত্রায় নতুন অধ্যায়ের সূচনা করেছে। জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ পরিবর্তনের ওপর আস্থা রেখেছে এবং সে বিশ্বাসের মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব।

বিবৃতিতে তরুণ প্রজন্মের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, একটি ন্যায়ভিত্তিক ও রূপান্তরমুখী ভবিষ্যতের জন্য তরুণদের সংগ্রামকে সম্মান জানিয়ে গণতান্ত্রিক প্রচেষ্টা অব্যাহত রাখা হবে। তিনি বলেন, প্রকৃত নেতৃত্বের উদ্দেশ্য জনগণের উন্নয়ন, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা এবং ক্ষমতাকে জনগণের প্রতি আমানত হিসেবে বিবেচনা করা।

জামায়াত আমির ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে বলেন, গণভোটের মাধ্যমে জনগণ দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে এবং এ সংস্কার বাস্তবায়নের দায়িত্ব সবার। তবে নতুন সরকার ও প্রধানমন্ত্রী জুলাই সনদের অঙ্গীকার পূরণ না করে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণে অস্বীকৃতি জানানোর ঘটনায় তিনি দুঃখ ও হতাশা প্রকাশ করেন।

তিনি জানান, প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার এগিয়ে নিতে সংসদে শপথ গ্রহণ এবং নিজ নিজ আসনের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছে তার দল, যা জনগণের প্রতিনিধিত্বের স্বার্থে সঠিক পদক্ষেপ বলে তারা মনে করে।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, জাতি, ধর্ম বা বিশ্বাস নির্বিশেষে সকল নাগরিকের সমান মর্যাদা, নারীদের অংশগ্রহণ, ন্যায্যতা, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যাশা রয়েছে। তিনি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বৈশ্বিক ও আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।

তিনি বলেন, বিভাজনের পরিবর্তে যৌথ দায়িত্ববোধ ও গণতান্ত্রিক ম্যান্ডেটের প্রতি সম্মান দেখিয়ে সামনে এগোনোর আহ্বান জানিয়ে একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের ঘোষণা জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ