ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অস্ট্রেলিয়া ডে-তে কমিউনিটি অবদানের স্বীকৃতি পেলেন নাইম আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

অস্ট্রেলিয়া ডে-তে কমিউনিটি অবদানের স্বীকৃতি পেলেন নাইম আবদুল্লাহ

অস্ট্রেলিয়া ডে উপলক্ষে সিডনির ক্যাম্পবেলটাউন অঞ্চলে সমাজসেবায় নিবেদিত ব্যক্তি ও সংগঠনগুলোর অবদানের স্বীকৃতি দিয়েছে ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল। প্রবাসী সাংবাদিক নাইম আবদুল্লাহ 'সিটিজেন অব দ্য ইয়ার' মনোনীত হয়ে এই স্বীকৃতি পেয়েছেন।

গত ২৬ জানুয়ারি আয়োজিত 'অস্ট্রেলিয়া ডে অ্যাওয়ার্ডস' অনুষ্ঠানে 'সিটিজেন অব দ্য ইয়ার'সহ বিভিন্ন সম্মাননা প্রদান করা হয়। মূল অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের মেয়র ডার্সি লাউন্ড তাঁর হাতে 'সার্টিফিকেট অব নমিনেশন' তুলে দেন। ক্যাম্পবেলটাউন সিভিক সেন্টারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ পতাকা উত্তোলন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হয়।

এ সময় মেয়র বলেন, ক্যাম্পবেলটাউন তার শক্তিশালী কমিউনিটি স্পিরিটের জন্য পরিচিত এবং প্রবাসী বাংলাদেশিরা এ গৌরবের গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের সক্রিয় অংশগ্রহণ ও ইতিবাচক অবদান শহরকে আরও সমৃদ্ধ করেছে।

দীর্ঘদিন ধরে বাংলা ও মাল্টিকালচারাল সংবাদ প্রতিবেদক হিসেবে নাইম আবদুল্লাহ বাংলাদেশি-অস্ট্রেলিয়ানসহ বৃহত্তর বহু-সাংস্কৃতিক কমিউনিটিকে সঠিক, নির্ভরযোগ্য ও অর্থবহ তথ্য দিয়ে সচেতন ও সংযুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। কমিউনিটি-ভিত্তিক সংবাদ পরিবেশন, সামাজিক উদ্যোগ প্রচার এবং প্রবাসীদের সাফল্য তুলে ধরার ক্ষেত্রে তাঁর ধারাবাহিক অবদান বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

চলতি বছর 'সিটিজেন অব দ্য ইয়ার' হিসেবে মনোনীত হন মরিন লেমালু। পাশাপাশি মনোনীতদের তালিকায় আরও যেসব প্রবাসী বাংলাদেশি রয়েছেন তারা হলেন মাহফুজুল হক চৌধুরী খসরু, আরফিনা মিতা, মিলি ইসলাম, সৈয়দ তানভীর আলম, কামাল পাশা ও জুই সেন পাল।

কমিউনিটিতে দীর্ঘদিনের নিষ্ঠা ও ইতিবাচক ভূমিকার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রবাসী বাংলাদেশিদের জন্য গর্বের বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

অস্ট্রেলিয়া ডে-তে কমিউনিটি অবদানের স্বীকৃতি পেলেন নাইম আবদুল্লাহ

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ