ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইকবাল হোসেইন প্রতিমন্ত্রী হওয়ায় গৌরীপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

ইকবাল হোসেইন প্রতিমন্ত্রী হওয়ায় গৌরীপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম ইকবাল হোসেইন 'দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়'র প্রতিমন্ত্রী হওয়ায় গৌরীপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরপরই বিকেল থেকে রাত পর্যন্ত আনন্দে উচ্ছ্বসিত নেতাকর্মীরা গৌরীপুর পৌর শহরের বিভিন্ন সড়কে মিছিল বের করেন এবং স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণ করেন।

অংশগ্রহণকারী নেতাকর্মীরা গৌরীপুরবাসীর পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী এম ইকবাল হোসেইনকে ভোট দিয়ে জাতীয় সংসদে কথা বলার সুযোগ করে দেওয়ায় গৌরীপুরবাসীকেও তারা আন্তরিক ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা বেগ ফারুক আহমেদ, শাহজাহান কবীর হিরা, যুবদল নেতা জাহাঙ্গীর আলম পাপ্পু, স্বেচ্ছাসেবক দল নেতা শাহীন আলম তারা, জাহাঙ্গীর আলম প্রমুখ।

এম ইকবাল হোসেইন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসন থেকে ৯ হাজার ৩২৫ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থীকে পরাজিত করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এর আগে এ আসনে তিনবার বিএনপির মনোনয়ন পেয়েছিলেন।

১৯৭৮ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব সায়েন্স ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন তিনি। এম ইকবাল হোসেইন উপজেলার সিধলা ইউনিয়নের তাতরাকান্দা গ্রামের ইসমাইল হোসেন তালুকদারের পুত্র। তাঁর বাবা ইসমাইল হোসেন ১৯৭৯ সালে ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য ছিলেন।

উল্লেখ্য, স্বাধীনতার পর ১৯৭৯ সালে ময়মনসিংহ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এএফএম নাজমুল হুদা প্রথম সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এটি বিএনপির দুর্গ হিসেবে পরিচিতি পায়। তবে ১৯৮৬ ও ১৯৮৮ সালে জাতীয় পার্টি এবং ১৯৯১ সালে আওয়ামী লীগ আসনটি জিতলেও ১৯৯৬ সালের দুটি নির্বাচনে বিএনপি জয়ী হয়। পরে ২০০১ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ আসনটি দখলে রাখে। প্রায় ২৯ বছর পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এম ইকবাল হোসেইনের নেতৃত্বে গৌরীপুর বিএনপি ধানের শীষ প্রতীকের এ আসনটি পুনরুদ্ধার করে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইকবাল হোসেইন প্রতিমন্ত্রী হওয়ায় গৌরীপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ