ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গাজায় হত্যা ও ধর্ষণের কথা প্রকাশ্যে স্বীকার করলেন ইসরাইলি সেনা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

গাজায় হত্যা ও ধর্ষণের কথা প্রকাশ্যে স্বীকার করলেন ইসরাইলি সেনা

গাজায় চলমান ধ্বংসযজ্ঞের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এক ইসরাইলি সেনা প্রকাশ্যে বেসামরিক নাগরিক হত্যা ও যৌন সহিংসতার কথা স্বীকার করেছেন, যা আন্তর্জাতিক পর্যায়ে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।

মার্কিন ইউটিউবার জেফ ডেভিডসনের সঙ্গে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে লাইভ আলোচনায় অংশ নেন ইসরাইলি ডিফেন্স ফোর্সের (আইডিএফ) ওই সেনা। কথোপকথনে তিনি নিজেকে আইডিএফের সদস্য হিসেবে পরিচয় দেন এবং জানান, তিনি গাজার ভেতর থেকে সম্প্রচার করছেন।

লাইভ স্ট্রিমে ওই সেনা ক্যামেরা ঘুরিয়ে গাজার ধ্বংসপ্রাপ্ত এলাকা দেখান এবং বলেন, "গাজা দেখতে চান? অবাক হবেন না, এখানে কোনো বাড়ি নেই। সব সমান, পুরোপুরি সমান করে দিয়েছি।" ডেভিডসন যখন প্রশ্ন করেন যে এই ধ্বংসযজ্ঞের জন্য আইডিএফ দায়ী কি না, তখন তিনি কোনো দ্বিধা ছাড়াই তা স্বীকার করেন।

কথোপকথন তীব্র মোড় নেয় যখন ডেভিডসন ওই সেনাকে নারী ও শিশু হত্যার অভিযোগে অভিযুক্ত করেন। এক পর্যায়ে তিনি সরাসরি প্রশ্ন করেন, "তুমি একদল নারী ও শিশুকে হত্যা করেছ, এজন্য ধিক্কার তোমাকে।" জবাবে ওই সেনা ঠাণ্ডা মাথায় বলেন, "আমরা কেবল হত্যাই করি না, আমরা ধর্ষণও করি।"

এই স্বীকারোক্তিমূলক ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভিডিওতে তিনি প্রকাশ্যে গাজায় বেসামরিক নাগরিক হত্যা ও যৌন সহিংসতার মতো নৃশংস অপরাধের কথা স্বীকার করতে দেখা যায়।

এই ভিডিও এমন এক সময় প্রকাশিত হয়েছে, যখন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো গাজায় বেসামরিক হতাহতের ব্যাপক সংখ্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। নিহতদের একটি বড় অংশই নারী ও শিশু বলে জানা গেছে।

গাজাজুড়ে ধ্বংসপ্রাপ্ত আবাসিক এলাকা, লাখ লাখ বাস্তুচ্যুত মানুষের নির্মম জীবনযাপন এবং অসংখ্য লাশের সারির ছবি ইতোমধ্যে এই যুদ্ধের প্রতীক হয়ে উঠেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গাজায় হত্যা ও ধর্ষণের কথা প্রকাশ্যে স্বীকার করলেন ইসরাইলি সেনা

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ