চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আলমডাঙ্গা থানার যৌথ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে মোবাইল কোর্টে দণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে অংশগ্রহণকারী পুলিশের চৌকস টিম অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলেন স্টেশনপাড়ার মিনি ও ডামোশ গ্রামের মহাবুল হক। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের জেল-জরিমানা দেওয়া হয়।
অভিযানের তথ্য অনুযায়ী, স্টেশনপাড়ার “মিনি” নামের এক নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ছিলেন। আলমডাঙ্গা থানার এসআই সোহাগের নেতৃত্বে অভিযান চালানো টিম তার কাছ থেকে ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার ৫০০ টাকা জব্দ করে। আসামির স্বীকারোক্তি ও সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড কার্যকর হবে।
অপরদিকে, ডামোশ গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মহাবুল হক (৪৭)কে ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট বসিয়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার ৩শত টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযান চলাকালে জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের একটি টিম উপস্থিত ছিল এবং মোবাইল কোর্ট পরিচালনায় বেঞ্চ সহকারী তারিকুল ইসলাম দায়িত্ব পালন করেন। অভিযানে উপস্থিত সাংবাদিকদের প্রতি মোবাইল কোর্ট টিম কৃতজ্ঞতা প্রকাশ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন