ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের শপথ

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের শপথ
চিত্র : সংগৃহীত

গণ-অভ্যুত্থানে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছর পর অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনি এবং তার সরকারের ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। এ ঘটনাকে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

‘নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান’—এ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, নিরঙ্কুশ জয়লাভ করে প্রায় দুই দশক পর ক্ষমতায় ফিরেছে বিএনপি এবং এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশটিতে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের সূচনা হয়েছে।

‘প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান’—শিরোনামে খবর প্রকাশ করেছে বিবিসি। তারা জানিয়েছে, দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করেছে এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের ১৮ মাস পর নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

যুক্তরাজ্যের আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর ভূমিধস জয়ের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ নিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা উল্লেখ করেছে, ২০২৪ সালের ছাত্র-নেতৃত্বাধীন বিদ্রোহের পর প্রথম নির্বাচনে জয়লাভের কয়েকদিনের মধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। শপথ অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতির কথাও তারা তুলে ধরে।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি লিখেছে, দক্ষিণ এশিয়ার দেশটির ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান এবং ৪৯ সদস্যের মন্ত্রিসভাকেও শপথ পড়ানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শিরোনাম করেছে, ‘বিএনপির বিশাল জয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান।’ তারা প্রতিবেদনে উল্লেখ করে, দীর্ঘদিন ধরে শেখ হাসিনা ও খালেদা জিয়ার নেতৃত্বে আবর্তিত রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে ২০৯টিতে জয় পায় বিএনপি, যেখানে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়ী হয়।

পাকিস্তানের জাতীয় দৈনিক ডন এবং সংবাদমাধ্যম জিও নিউজও একইভাবে বিষয়টি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। জিও নিউজ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর ছেলে তারেক রহমান রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনরুদ্ধারের মতো বড় চ্যালেঞ্জ সামনে নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে লিখেছে, শপথ গ্রহণের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রায় দুই যুগ পর বিএনপির নেতৃত্বে সরকার গঠিত হলো এবং ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে মন্ত্রিসভা গঠন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের শপথ

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ