বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)–র সবশেষ বোর্ডসভায় আলোচনা হয়েছিল সাকিব আল হাসানকে দলে ফেরানোর বিষয়টি নিয়ে। সাকিবকে ফেরানোর প্রক্রিয়া কতদূর এগিয়েছে—এ প্রশ্নই ঘুরছিল ক্রীড়াঙ্গনে। অবশেষে আজ থেকে সেই প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক আসিফ আকবর।
তিনি বলেন, সাকিবের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হচ্ছে। তবে কবে নাগাদ তিনি দলে ফিরবেন, সেটি এখনও নিশ্চিত নয়।
বিষয়টি নিশ্চিত করে আসিফ আকবর বলেন, ‘সাকিবের যে পেপারওয়ার্কগুলো ছিল—তার ব্যাংকের কাগজ, মামলার কাগজসহ আরও কিছু নথি—ওগুলো তার আইনজীবী প্রস্তুত করেছেন। আজ রোববার সাকিবের মামলার কাগজগুলো সরকারের কাছে জমা দেওয়া হবে। তার আইনজীবীই কাগজগুলো জমা দেবেন।’
সাকিবের মামলার বিষয়টি বিবেচনায় নিতে সরকারের কাছে অনুরোধ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা সরকারকে বলেছি, সাকিবকে আমরা চাই। যদি আমাদের নির্বাচকরা জানান যে সাকিব খেলতে পারে, তাহলে সে খেলবে।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এখন দায়িত্ব নিচ্ছে রাজনৈতিক সরকার। এতে সাকিবের ফেরার প্রক্রিয়া জটিল হবে না বলেও মনে করছেন বিসিবির এই পরিচালক।
তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর–এর বক্তব্য থেকে ধারণা পাওয়া গেছে, সাকিবের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ না থাকলে সরকারও নমনীয় অবস্থানে থাকবে। খেলাধুলা বা সংস্কৃতির ক্ষেত্রে রাজনীতি না টানার কথাও রাজনৈতিক নেতৃত্ব আগেই জানিয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন