ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

তেরখাদায় আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মেহেদি হাসান
মেহেদি হাসান নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

তেরখাদায় আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

তেরখাদা উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় উপজেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. নুরুন্নবী।

সভায় নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম. আতিকুর রহমান, থানার ওসি (তদন্ত) মো. হাসানুজ্জামান, উপজেলা মৎস্য অফিসার মো. সাইদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, উপজেলা সমাজসেবা অফিসার অতীশ সরদার, উপজেলা নির্বাচন অফিসার পলাশ কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আনোয়ার-উল-কুদ্দুস, উপজেলা প্রকৌশলী ভাস্কর মৃধা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. মাসুদ রানা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. মাসুম বিল্লাহ, পল্লী বিদ্যুতের এজিএম মো. তৌফিক ওমর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ, ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আব্দুল মান্নান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রজিত সরকার, সহকারী প্রোগ্রামার লিডাম পল বালা, উপজেলা পরিসংখ্যান অফিসার মঞ্জুরুল কবির, উপজেলা দারিদ্র বিমোচন অফিসার আরুফা খাতুন, তথ্য আপা তাছলিমা খাতুন, পল্লী সঞ্চয়ী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুক্তা মণ্ডল, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস. এম. মফিজুল ইসলাম জুম্মান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. উজ্জ্বল শেখ উপস্থিত ছিলেন। এছাড়া ইউপি চেয়ারম্যানদের মধ্যে এফ. এম. অহিদুজ্জামান, কৃষ্ণ মেনন রায় ও শেখ মো. মোহসীন সভায় অংশ নেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, কৃষি খাতের অগ্রগতি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা নিজ নিজ বিভাগের চলমান কার্যক্রম ও চ্যালেঞ্জ তুলে ধরেন।

আলোচনার ভিত্তিতে তেরখাদা উপজেলার উন্নয়ন ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে একই সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং পরবর্তী করণীয় নির্ধারণ করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

তেরখাদায় আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ