ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, উপনেতা ডা. তাহের, চিফ হুইপ নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, উপনেতা ডা. তাহের, চিফ হুইপ নাহিদ ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নাম চূড়ান্ত হয়েছে, বিরোধীদলীয় উপনেতা হচ্ছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং চিফ হুইপের দায়িত্ব পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। গাইবান্ধা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা জামায়াতের আমির মো. আব্দুল করিম বৈঠকে অংশ নিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য।

দলীয় সূত্র জানিয়েছে, শিগগিরই ১১ দলীয় জোটের যৌথ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, উপনেতা ডা. তাহের, চিফ হুইপ নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নাম চূড়ান্ত হয়েছে, বিরোধীদলীয় উপনেতা হচ্ছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং চিফ হুইপের দায়িত্ব পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। গাইবান্ধা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা জামায়াতের আমির মো. আব্দুল করিম বৈঠকে অংশ নিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য।

দলীয় সূত্র জানিয়েছে, শিগগিরই ১১ দলীয় জোটের যৌথ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ