ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠিত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর মন্ত্রিসভাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দল।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বিবৃতিতে সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক মোস্তফা হাসান ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদদীন এই অভিনন্দন জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বাধীন জোট দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করেছে। দীর্ঘ লড়াই-সংগ্রামের পর জনগণের ভোটের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে এই নতুন সরকার গঠিত হয়েছে বলেও উল্লেখ করেন তাঁরা।
সাদা দলের নেতারা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে নবগঠিত সরকার বাংলাদেশের মানুষের কল্যাণে নতুন ইতিহাস রচনা করবে। দেশের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় সরকার আন্তরিক ভূমিকা রাখবে এবং তাদের নেতৃত্বে একটি নতুন জাতীয় ঐক্য গড়ে উঠবে বলেও আশাবাদ প্রকাশ করেন তাঁরা।
বিবৃতিতে আরও বলা হয়, নতুন প্রধানমন্ত্রীর মাতার হাতে প্রতিষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন এখন নতুন প্রধানমন্ত্রীর হাতেই সম্ভব হবে বলে সাদা দল আশা পোষণ করে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন