ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শপথ শেষে তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

শপথ শেষে তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণের পর বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস নবনিযুক্ত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে এই শুভেচ্ছা বিনিময় হয়। প্রফেসর মুহাম্মদ ইউনূসের যাচাইকৃত ফেসবুক পেজে এই মুহূর্তের একটি পোস্ট প্রকাশিত হয়।

এদিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। পরে তাঁর নেতৃত্বে গঠিত প্রথম মন্ত্রিসভায় নবীন-প্রবীণ মিলিয়ে মোট ৪৯ জন সদস্য শপথ গ্রহণ করেন।

নতুন সরকার গঠনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল। প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সেই সরকার দেশ পরিচালনার দায়িত্ব এখন নির্বাচিত নতুন সরকারের হাতে হস্তান্তর করল।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শপথ শেষে তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণের পর বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস নবনিযুক্ত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে এই শুভেচ্ছা বিনিময় হয়। প্রফেসর মুহাম্মদ ইউনূসের যাচাইকৃত ফেসবুক পেজে এই মুহূর্তের একটি পোস্ট প্রকাশিত হয়।

এদিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। পরে তাঁর নেতৃত্বে গঠিত প্রথম মন্ত্রিসভায় নবীন-প্রবীণ মিলিয়ে মোট ৪৯ জন সদস্য শপথ গ্রহণ করেন।

নতুন সরকার গঠনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল। প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সেই সরকার দেশ পরিচালনার দায়িত্ব এখন নির্বাচিত নতুন সরকারের হাতে হস্তান্তর করল।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ