ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চাঁদাবাজি রুখতে কঠোর পদক্ষেপ

চাঁদাবাজি রুখতে মাইকিং ও অভিযোগ বাক্স স্থাপন করেছেন বিএনপির এমপিরা

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

চাঁদাবাজি রুখতে মাইকিং ও অভিযোগ বাক্স স্থাপন করেছেন বিএনপির এমপিরা
চাঁদাবাজি রুখতে মাইকিং ও অভিযোগ বাক্স স্থাপন

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান এ জেলার বিভিন্ন এলাকায় মাইকিং করেছেন। তিনি জানিয়েছেন, কেউ চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তা পুলিশের কাছে জানাতে হবে। প্রয়োজনে সরাসরি তার নিকটও অভিযোগ জানানো যাবে। মাইকিংয়ে তিনি বলেন, ‘বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের কোনো ছাড় নেই; শান্তিশৃঙ্খলা ও জনগণের কাঙ্খিত উন্নয়ন নিশ্চিত করা আমাদের লক্ষ্য।’

একই দিনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চাঁদাবাজি ও অনৈতিক কার্যকলাপ রুখতে নির্বাচনী এলাকায় ‘অভিযোগ বাক্স’ স্থাপন করেছেন। নাঙ্গলকোট বাজারের বটতলা এলাকায় এটি স্থাপন করা হয়েছে। তিনি জানিয়েছেন, পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ সব স্থান, উপজেলা ও থানায় একইভাবে অভিযোগ বাক্স স্থাপন করা হবে।

মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, ‘সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি। যে কেউ গোপনভাবে অভিযোগ জমা দিতে পারবে। অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, দলের কেউ হলেও ছাড় দেওয়া হবে না।’ তিনি আরও যোগ করেছেন, ‘আমি জনগণের এমপি; আমার দায়িত্ব তাদের পাহারাদার হওয়া এবং এলাকায় ইতিবাচক পরিবর্তন আনা।’

নাগরিক ও ব্যবসায়ীদের মধ্যে এই উদ্যোগ ইতিবাচক সাড়া ফেলেছে। গফরগাঁও এলাকার বাসিন্দা আবদুল আউয়াল বলেন, ‘এমপি হওয়ায় এমন পদক্ষেপ আশা জাগিয়েছে। শান্তি ফেরাতে সকল শ্রেণি–পেশার মানুষকেও সহযোগিতা করতে হবে।’

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চাঁদাবাজি রুখতে মাইকিং ও অভিযোগ বাক্স স্থাপন করেছেন বিএনপির এমপিরা

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান এ জেলার বিভিন্ন এলাকায় মাইকিং করেছেন। তিনি জানিয়েছেন, কেউ চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তা পুলিশের কাছে জানাতে হবে। প্রয়োজনে সরাসরি তার নিকটও অভিযোগ জানানো যাবে। মাইকিংয়ে তিনি বলেন, ‘বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের কোনো ছাড় নেই; শান্তিশৃঙ্খলা ও জনগণের কাঙ্খিত উন্নয়ন নিশ্চিত করা আমাদের লক্ষ্য।’

একই দিনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া চাঁদাবাজি ও অনৈতিক কার্যকলাপ রুখতে নির্বাচনী এলাকায় ‘অভিযোগ বাক্স’ স্থাপন করেছেন। নাঙ্গলকোট বাজারের বটতলা এলাকায় এটি স্থাপন করা হয়েছে। তিনি জানিয়েছেন, পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ সব স্থান, উপজেলা ও থানায় একইভাবে অভিযোগ বাক্স স্থাপন করা হবে।

মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, ‘সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি। যে কেউ গোপনভাবে অভিযোগ জমা দিতে পারবে। অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, দলের কেউ হলেও ছাড় দেওয়া হবে না।’ তিনি আরও যোগ করেছেন, ‘আমি জনগণের এমপি; আমার দায়িত্ব তাদের পাহারাদার হওয়া এবং এলাকায় ইতিবাচক পরিবর্তন আনা।’

নাগরিক ও ব্যবসায়ীদের মধ্যে এই উদ্যোগ ইতিবাচক সাড়া ফেলেছে। গফরগাঁও এলাকার বাসিন্দা আবদুল আউয়াল বলেন, ‘এমপি হওয়ায় এমন পদক্ষেপ আশা জাগিয়েছে। শান্তি ফেরাতে সকল শ্রেণি–পেশার মানুষকেও সহযোগিতা করতে হবে।’

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ