ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চট্টগ্রাম উত্তেজনা

আওয়ামী লীগ কার্যালয় দখলে নিল এনসিপি

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগ কার্যালয় দখলে নিল এনসিপি
চিত্র : সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ থাকা চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের অফিসে নতুন সাইনবোর্ড লাগানোর কয়েক ঘণ্টার মধ্যেই পুনরায় কার্যালয়টি দখলে নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা-কর্মীরা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে চট্টগ্রাম নগরের নিউ মার্কেট সংলগ্ন দোস্ত বিল্ডিংয়ের চতুর্থ তলায় এনসিপি কর্মীরা কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন এবং উত্তর জেলা আওয়ামী লীগের লাগানো ব্যানার ছিঁড়ে ফেলেন।

এনসিপির নেতা আরিফ সাংবাদিকদের বলেন, “আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। তাদের যেকোন মূল্যে প্রতিহত করা হবে। সন্ত্রাসী রাজনৈতিক দল আওয়ামী লীগের লোকজন যে কাজটি করেছে, তার প্রতিবাদে ছাত্র জনতা প্রতিক্রিয়া জানাতে এসেছে। গণহত্যাকারী ও খুনীদের জায়গা এই বাংলাদেশে হবে না।”

তিনি আরও জানান, “আমরা লক্ষ্য করছি, বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে উঠছে। বিএনপি এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। যদি প্রতিক্রিয়া না দেখায়, আমরা রাজনৈতিকভাবে তা মোকাবেলা করব।”

এর আগে সোমবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সরোয়ার কাজী সুরুজ এবং উত্তর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শওকত আলম চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙ্গে প্রবেশ করেন। সেখানে তারা আওয়ামী লীগের ব্যানারও লাগান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আওয়ামী লীগ কার্যালয় দখলে নিল এনসিপি

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কার্যক্রম নিষিদ্ধ থাকা চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের অফিসে নতুন সাইনবোর্ড লাগানোর কয়েক ঘণ্টার মধ্যেই পুনরায় কার্যালয়টি দখলে নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা-কর্মীরা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে চট্টগ্রাম নগরের নিউ মার্কেট সংলগ্ন দোস্ত বিল্ডিংয়ের চতুর্থ তলায় এনসিপি কর্মীরা কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন এবং উত্তর জেলা আওয়ামী লীগের লাগানো ব্যানার ছিঁড়ে ফেলেন।

এনসিপির নেতা আরিফ সাংবাদিকদের বলেন, “আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। তাদের যেকোন মূল্যে প্রতিহত করা হবে। সন্ত্রাসী রাজনৈতিক দল আওয়ামী লীগের লোকজন যে কাজটি করেছে, তার প্রতিবাদে ছাত্র জনতা প্রতিক্রিয়া জানাতে এসেছে। গণহত্যাকারী ও খুনীদের জায়গা এই বাংলাদেশে হবে না।”

তিনি আরও জানান, “আমরা লক্ষ্য করছি, বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে উঠছে। বিএনপি এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। যদি প্রতিক্রিয়া না দেখায়, আমরা রাজনৈতিকভাবে তা মোকাবেলা করব।”

এর আগে সোমবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সরোয়ার কাজী সুরুজ এবং উত্তর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শওকত আলম চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙ্গে প্রবেশ করেন। সেখানে তারা আওয়ামী লীগের ব্যানারও লাগান।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ