ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

প্রথমবার এমপি হয়েই প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন ফরহাদ হোসেন আজাদ

সোহাগ হোসেন
সোহাগ হোসেন দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রথমবার এমপি হয়েই প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন ফরহাদ হোসেন আজাদ
ছবি: প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন ফরহাদ হোসেন আজাদ

প্রথমবারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েই পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ের পর অল্প সময়ের মধ্যেই মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ায় এলাকাজুড়ে শুরু হয়েছে উৎসবের আমেজ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথগ্ৰহন অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতির কাছে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য তাকে দল থেকে ফোন করা হয়।

দীর্ঘ রাজনৈতিক পথচলায় মো. ফরহাদ হোসেন আজাদ জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্বে রয়েছেন। তৃণমূল থেকে কেন্দ্রীয় রাজনীতিতে তার সক্রিয় ভূমিকা তাকে এলাকায় একটি শক্ত রাজনৈতিক অবস্থান তৈরি করে দিয়েছে। তাই প্রথমবার এমপি হয়েই সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়াকে স্থানীয় নেতাকর্মীরা দলের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসনের পোস্টাল ভোট গণনা কেন্দ্রসহ মোট ১৩৩টি কেন্দ্রের মধ্যে ১৩২টির ফলাফলে ধানের শীষ প্রতীকে ফরহাদ হোসেন আজাদ পান ১ লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ সফিউল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পান ১ লাখ ২৮ হাজার ৮৬২ ভোট।

এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলেও তিনি পরাজিত হন। সে সময় তার প্রতিদ্বন্দ্বী ছিলেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম সুজন।

এদিকে প্রথমবার এমপি হয়েই পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার খবরে পঞ্চগড়-২ আসনে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তারা এ অর্জন উদ্‌যাপন করছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

প্রথমবার এমপি হয়েই প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন ফরহাদ হোসেন আজাদ

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ